বিজেপি সাংসদদের ‘বন্দি’ রেখে কী লুকোতে চাইছেন মমতা, এবার প্রশ্ন ছুড়ে দিলেন দেবশ্রী
দিল্লি থেকে ফিরেই মাক্স বিলি করতে বেরনোর পর থেকেই তিনি ছিলেন হোম কোয়ারেন্টাইনে। সেই হোম কোয়ারেন্টাইন কাটিয়েও নিস্তার নেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রী নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর।
দিল্লি থেকে ফিরেই মাক্স বিলি করতে বেরনোর পর থেকেই তিনি ছিলেন হোম কোয়ারেন্টাইনে। সেই হোম কোয়ারেন্টাইন কাটিয়েও নিস্তার নেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রী নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর। তাঁর অভিযোগ, হোম কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করার পরেও পিছু ছাড়ছে না প্রশাসন।

দেবশ্রীর তোপ তৃণমূলকে
দেবশ্রী বলেন, এ রাজ্যের শাসকদল চাইছে বিরোধী দলের নেতারা যাতে কোনও নড়াচড়া করতে না পারে। রাজ্যে তাদের বাড়িতে সীমাবদ্ধ রাখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতাকর্মীদের ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে, তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

মমতাকে নিশানা দেবশ্রীর
দেবশ্রী চৌধুরী নিশানা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, তিনি লকডাউনে বিরোধী নেতাদের ঘরবন্দি করে রাখতে চাইছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক আলাপচারিতায় পশ্চিমবঙ্গের সংসদ সদস্যরা করণাভাইরাস সংকট মোকাবেলায় মমতা সরকারকে আক্রমণ করেন।

বিজেপি সাংসদদের অভিযোগ
দেবশ্রী চৌধুরী এবং অপর সংসদ সদস্য সুকান্ত মজুমদার অভিযোগ করেন, তৃণমূল চাইছে তাঁরা যাতে জনসাধারণকে রেশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহ করতে না পারে। স্থানীয় প্রশাসন চেষ্টা করছে আমরা যেন বাইরে পা রাখতে না পারি। চৌধুরি অভিযোগ করেছেন, রাজ্য সরকার বিরোধী নেতাদের বাড়িতে সীমাবদ্ধ করে দিতে চাইছে।

মমতা দিদি কী আড়াল করতে চাইছেন
তিনি প্রশ্ন তোলেন, একজন কেন্দ্রীয় মন্ত্রীকে তার নির্বাচনী অঞ্চল রায়গঞ্জে গৃহবন্দি করে রাখা হয়েছে। মমতা দিদি কী আড়াল করতে চাইছেন? বিজেপি নেতারা অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার করোনভাইরাস সংক্রমণের পরিসংখ্যান চাপতে চাইছে। কেন্দ্রীয় দল থেকে চাপ আসার পর রাজ্য সরকার শুক্রবার তার পরিসংখ্যান সংশোধন করেছে।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications