বাংলায় মানবিক মূল্যবোধ ধ্বংস করেছে তৃণমূল, সরব বিজেপি সাংসদ বিপ্লব দেব
পশ্চিমবঙ্গে মানবিক মূল্যবোধ ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার আইন-শৃঙ্খলার অবনতির কড়া সমালোচনা করে এমনই দাবি করলেন বিপ্লব দেব।
বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির বর্তমান সাংসদ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তাঁর সহ প্রভারী হিসেবে নিযুক্ত করেছে গেরুয়া শিবির।

আজ বিপ্লব দেব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের জন্যেই বাংলায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এবং "মানবিক মূল্যবোধ আর নেই"। পশ্চিম ত্রিপুরার ইন্দ্রনগরে কালীপুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিপ্লব। সেখানেই তিনি বলেন, "তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে কোনও মানবিক মূল্যবোধ নেই। ধর্ষণ, খুন এবং অগ্নিসংযোগের ঘটনা প্রায়শই ঘটছে।"
মমতার প্রতি কটাক্ষ করে বিপ্লব অভিযোগ করেন যে, তাঁর মধ্যে সহানুভূতির অভাব রয়েছে। তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী দানবের মতো আচরণ করেন। নারীরা সাধারণত তাঁদের কোমল স্বভাবের জন্য পরিচিত, কিন্তু তিনি সেই ধারণাকে পাল্টে দিয়েছেন।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়দের নাম না করলেও তাঁদের সম্পত্তির বিষয়েও আলোকপাত করেন বিপ্লব। বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, তিনি কালীঘাটে থাকেন। কিন্তু মানুষ জানে ওই এলাকায় তাঁর আত্মীয়দের প্রায় ৩২টি বাড়ি রয়েছে। মানুষ বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications