প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ভোটের প্রচার ঘিরে ছড়াল উত্তেজনা। দুই রাজনৈতিক শিবিরের মধ্যে প্রচার কর্মসূচি চলাকালীন বিরোধ বেধে যায়, যা পরে সংঘর্ষে পরিণত হয়। বিজেপি দাবি করেছে যে, তাদের কর্মসূচির উপর হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে যে, পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেই ঘটনায় একাধিক পুলিশকর্মীরাও আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই আটজনকে আটক করেছে পুলিশ।

আজ, ওই এলাকাতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের সমর্থনে দলীয় প্রচার চলছিল। অভিযোগ, সেই সময় অন্য পক্ষের কিছু কর্মী সম্পূর্ণ ঘটনাটির ভিডিও করছিলেন। প্রথমে এই বিষয়টিকে নিয়েই বাকবিতণ্ডা শুরু হয়। ক্ষনিকের মধ্যেই তা ধাক্কাধাক্কি এবং হাতাহাতিতে পৌঁছে যায়। অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মিছিলের মধ্যে বাইরে থেকে কিছু লোক এসে ভাঙচুর চালায়। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে, এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং প্রশাসনের নজরদারি যথেষ্ট ছিল না।
ঝামেলা বাড়তে থাকার কারণে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে যায়। জানা গিয়েছে যে, পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনতে গিয়ে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন যে, সম্পূর্ণ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটার সময় বিজেপি প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন না। তবে, খবর পাওয়ার পরে তিনি সেখানে পৌঁছন। সেখানে পুলিশের সাথে তাঁর ঝগড়াও হয় বলে জানা যায়। তাঁর অভিযোগ, বিরোধীদের দমিয়ে রাখার জন্য ভয় দেখানোর কৌশল নিয়েছে তৃণমূল। যদিও শাসকদলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নজরদারি চালানো হচ্ছে।
-
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
কমিশনের দফতরে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের, ফর্ম ৬ বিপুল সংখ্যায় জমা পড়া নিয়ে উদ্বেগ -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তৃণমূলের বিধানসভা কমিটি, ভোটের প্রস্তুতি নাকি নেতৃত্বের ভারসাম্য? -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications