'আমরাও বাঘা তেঁতুল',পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা টিনের তলোয়ার বলে কটাক্ষ জয়প্রকাশের
'আমরাও বাঘা তেঁতুল',পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা টিনের তলোয়ার বলে কটাক্ষ জয়প্রকাশের
পঞ্চায়েত ভোট নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন 'যস্মিন দেশে যদাচার। পঞ্চায়েত ভোটে হিংসা হলে মোকাবিলা করা হবে। ওরা বুনো ওল হলে আমরাও বাঘা তেঁতুল'। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা তাঁকে টিনের তলোয়ার বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার।

শুভেন্দুর হুঁশিয়ারি
পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ার করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বলেছেন, ভোটের সময় অশন্তি ছড়াতে গেলে মোকাবিলা করবে বিজেপি। 'তৃণমূল যদি বুনো ওল হয় বিজেপি বাঘা তেঁতুল'। শাসক দলকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর আগেও পঞ্চায়েত ভোটে শাসক দল অশান্তি ছড়াতে এলে বা ভোট লুঠ করতে এলে কী করতে হবে বিজেপি কর্মীদের বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন পঞ্চায়েত ভোটে তৃণমূলের কেউ ভোট লুঠ করতে এলে ব্যালট বাক্স ধরে জলে ফেলে দেওয়ার কথা বলেছিলেন তিনি।

শুভেন্দুকে পাল্টা নিশানা
এদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন টিএমসি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন শুভেন্দু টিনের তলোয়ার। টিনের তলোয়ার দিয়ে যুদ্ধ জয় হয় না। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে ফাঁকা আওয়াজ দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তিনি দাবি করেছেন রাজ্যে বিজেপির কোনও সংগঠনই নেই। পঞ্চায়েত ভোটে ৮০ শতাংশ আসনে ১০ শতাংশও প্রার্থী দিতে পারবে না বিজেপি। এমনই দাবি করেছেন জয়প্রকাশ দাস।

প্রার্থী দেওয়া নিয়ে হুঁশিয়ারি
এর আগেও পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা হুঁশিয়ারি দিয়েছেন। উত্তরবঙ্গের বিধায়ক উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়েছিলেন পঞ্চায়েত ভোটে ১০ শতাংশের বেশি আসনে বিজেপি প্রার্থী দিলে তিনি দলীয় কর্মীদের দেখে নেবেন। শুধু উদয়ন গুহ নয় একই কথা শোনা গিয়েছিল মদন মিত্রের কণ্ঠেও। মদন মিত্রও দাবি করেছিলেন পঞ্চায়েত ভোটে ১০ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারবে না বিজেপি।

পঞ্চায়েত ভোট তরজা
ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত ভোট করানো হতে পারে এমনই জল্পনা শোনা যাচ্ছে। যদিও তা নিয়ে এখনই কোনও নিশ্চিত খবর প্রকাশ্যে আসেনি। তার মধ্যেই তণমূল কংগ্রেস এবং বিজেপি ময়দানে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলায় জেলায় সফর করতে শুরু করে দিয়েছেন। তারমধ্যে বিজেপিও প্রচারে শান দিয়েছে। পুরভোটের হারের বদলা পঞ্চায়েত ভোটে নিতে মরিয়া বিজেপি।












Click it and Unblock the Notifications