তৃণমূলে জয়প্রকাশ, 'অবাধ্য সৈনিকের প্রয়োজন নেই', কটাক্ষ সুকান্ত মজুমদারের
তৃণমূলে জয়প্রকাশ, 'অবাধ্য সৈনিকের প্রয়োজন নেই', কটাক্ষ সুকান্ত মজুমদারের
অবাধ্য সৈনিক নিয়ে যুদ্ধ জয় হয় না। জয়প্রকাশ মজুমদারের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে তীব্র নিশানা বিেজপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের। তিনি অভিযোগ করেেছন, যুদ্ধ জিততে গেলে শৃঙ্খলাবদ্ধ সৈনিকের প্রয়োজন। যে সেনা নিয়ম মেনে চলে না সে যুদ্ধে কাজে আসে না।' এক কথায় বিজেপির রাজ্য সভাপতি বুঝিয়ে দিয়েছেন জয়প্রকাশ মজুমদারের যাওয়ায় কোনও প্রভাব পড়বে না দলে।

তৃণমূলে জয়প্রকাশ মজুমদার
তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। পুরভোটের আগেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন তিনি। তারপরেই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিজেপি।তারপরেই দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন জয়প্রকাশ মজুমদার। তারপরেই তাঁর তৃণমূল কংগ্রেসে যোগ দানের জল্পনা প্রকট হয়েছিল। তারপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন জয়প্রকাশ মজুমদার

কটাক্ষ সুকান্তর
জয়প্রকাশ মজুমদারের হঠাৎ করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অপ্রত্যাশিতই ছিল। তাই নিয়ে অবশ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটুও ভাবতে রাজি হননি। তিনি কটাক্ষ করে বলেছেন, 'যুদ্ধ জিততে গেলে শৃঙ্খলাবদ্ধ সৈনিকের প্রয়োজন। যে সেনা নিয়ম মেনে চলে না সে যুদ্ধে কাজে আসে না। দল পরিবর্তন বৈঠক সেটা তাঁদের বিষয় সে বিষয়ে তাঁরা বলবে। দলের ভিতরে সমস্যা থাকলে তা নিয়ে কথা বলার অধিকার সকলের রয়েছে। বাকি দলের বাইরে যা হবে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। দল এর জন্য উত্তর দেবে না। দলের শৃঙ্খলা আগে। সেটাই সকলকে মেনে চলতে হবে।'

বিজেপিতে ভাঙন
সেই বিধানসভা ভোটের পর থেকে বিজেপিতে ভাঙন শুরু হয়ে গিয়েছে। একের পর এক বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। পুরভোটের পরেও সেই ভাঙনের ধারা অব্যহত রয়েছে। পুরভোটের আগে থেকেই দলের বিরুদ্ধে প্রকাশ্য মুখ খুলতে শুরু করেছিলেন জয়প্রকাশ মজুমদার। তারপরেই দল থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। শুধু জয় প্রকাশ মজুমদার নন, বিজেপি দল থেকে সাসপেন্ড করেছিলেন রীতেশ তিওয়ারিকেও। যদিও বিজেপি এই নিয়ে বেশি ভাবতে রাজি নয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন, তিনি বলেছেন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন। আবারও কোনও দল পরিবর্তন করবেন।

লকেটের সঙ্গে বৈঠক
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের একদিন আগে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন জয়প্রকাশ মজুমদার। দলের বহিষ্কৃত তিন নেতার সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের বৈঠক নিয়ে তমুল জল্পনা শুরু হয়েছিল। তারপরেই জয় প্রকাশ মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications