চোখ তুলে নেওয়ার ক্ষমতা আছে তাঁদের, মুখ্যমন্ত্রীকে 'শালগ্রাম শিলা' কটাক্ষ সায়ন্তনের
লোকসভা ভোটের প্রচার চলাকালীন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সায়ন্তন বসু। আবার তিনি মাত্রা ছাড়ালেন।
লোকসভা ভোটের প্রচার চলাকালীন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সায়ন্তন বসু। আবার তিনি মাত্রা ছাড়ালেন। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়াতে সায়ন্তন বসু বলেন,'কেউ চোখ দেখালে চোখ গেলে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কেউ আঙুল দেখালে আঙুল ভেঙে দেওয়ারও ক্ষমতা আছে আমাদের কার্যকর্তাদের।'

বিজেপি নেতা সায়ন্তন বসু এদিন মুখ্যমন্ত্রীকেও একহাত নেন। শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সায়ন্তন বলেন, 'মুখ্যমন্ত্রীর শিক্ষার অভাব আছে।' একুশে জুলাই-এর মঞ্চ থেকে ইভিএম বাদ দিয়ে ব্যালটের দাবিকেও তিনি কটাক্ষ করে বলেন ব্যালট হলে ছাপ্পা ভোট দিতে সুবিধা হবে বলেই ব্যালট চাইছেন মুখ্যমন্ত্রী, যেটা ইভিএমে করা সম্ভব নয়। এ প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে 'শালগ্রাম শিলা' বলে কটাক্ষ করেন সায়ন্তন।
এদিন তিনি বলেন, বেচাল করলে সবাইকে ঠান্ডা করে দেব। কত ঔরঙ্গজেবকে ঠিক করেছি, আর একটা-দুটো শাহজাহানকে ঠিক করতে পারব না! লোকসভা ভোটের পর জনসংযোগ যাত্রাতেও তিনি আগের মতো সক্রিয়। মুখে মাত্রা ছাড়ানো কথাবার্তা তিনি দলীয় কর্মীদের শাসন করেছেন, আবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে, বিরোধীদের কড়া ভাষায় বিঁধেছেন।












Click it and Unblock the Notifications