বিধানসভা ভোটের আগে জঙ্গলমহলে বড় ধাক্কা বিজেপির! পদত্যাগ করলেন প্রভাবশালী এই নেতা, ক্ষোভ থেকেই সিদ্ধান্ত?

Bengal BJP: ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার জঙ্গল মহলে কার্যত বেসামাল গেরুয়া শিবির। দলের প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেও বিজেপির তালডাংরা মণ্ডল-৩ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আলোক মহান্তী। মঙ্গলবারই তিনি তাঁর পদত্যাগ দলের বাঁকুড়া জেলা সভাপতির কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন। তবে এই সব ঘটনা বিজেপির 'গোষ্ঠীকোন্দলে'র ফল বলে শাসক তৃণমূল থেকে বিরোধী সিপিআইএম দু'পক্ষের তরফেই দাবি করা হয়েছে।

বিজেপির তালডাংরা মণ্ডল-৩ সভাপতি আলোক মহান্তী দলের বাঁকুড়া জেলা সভাপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে 'কৃতজ্ঞতা' প্রকাশ সহ 'সাধ্যমতো ও নিষ্ঠার সঙ্গে' কাজ করার কথা জানিয়ে লিখেছেন, শুধুমাত্র দলের স্বার্থে' মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি চাইছি। সেই সঙ্গে তাঁর জায়গায় 'নতুন কোন মুখ'কে ওই জায়গায় বসানোর সুপারিশও করেছেন তিনি।

Bengal BJP

উল্লেখ্য, গত ১৪ মার্চ দলের বাঁকুড়া জেলা সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়োগ করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এই ঘটনার পর পরই পূর্বতন জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের অত্যন্ত 'ঘনিষ্ঠ' হিসেবে পরিচিত আলোক মহান্তীর এই 'পদত্যাগ' যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছেন।

এই বিষয়ে বিজেপির তালডাংরা মণ্ডল-৩ এর 'পদত্যাগী' সভাপতি আলোক মহান্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গত ২০২১ সাল থেকে এই পদে রয়েছি, শুধুমাত্র দলের স্বার্থেই বর্তমানে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতির সঙ্গে কোন 'বিরোধ নেই-ভালো সম্পর্ক' দাবি করে তিনি আরও বলেন, '২৬ সালের বিধানসভা নির্বাচনে 'তৃণমূলকে উৎখাত' করতে দলের অনুগত সৈনিক হিসেবেও কাজ করে যাবো। তবে এই ঘটনার পর তাঁর দল থেকে 'সরে যাওয়া'র কোন সম্ভাবনা নেই বলেও দাবি করেন।

অন্যদিকে এই ঘটনার পিছনে বিজেপির 'গোষ্ঠীকোন্দল' দায়ী- দাবি তৃণমূলের। দলের বাঁকুড়া জেলা কমিটির সহ সভাপতি রামানুজ সিংহমহাপাত্র বলেন, সারা রাজ্য জুড়েই বিজেপির এক ছবি। তবে এখানে উনি হয়তো 'ঠিক ঠাক সম্মান পাননি' তাই এহেন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলেও তিনি মনে করছেন বলে জানান।

সিপিআইএম সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক কৌশিক পাইন বলেন, এরাজ্যে বিজেপি ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিনত হচ্ছে। আর এই সব 'পদত্যাগের নাটক করে খবরে থাকা'র চেষ্টা বলেও তিনি দাবি করেন।

Take a Poll

এই বিষয়ে টেলিফোনে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, গতকাল পর্যন্ত উনি সিমলাপালে দলীয় কর্মসূচীতে ছিলেন। এখনও পর্যন্ত কোন পদত্যাগপত্র পাইনি, পেলে ওই বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে বিজেপির জনসমর্থন বাড়ছে দেখে বিরোধীরা ফাঁকা আওয়াজ দিচ্ছে দাবি করে আরও বলেন, 'আলোক মহান্তী দলের সঙ্গেই ছিলেন, আছেন ও আগামী দিনেও থাকবেন'। যে যাই বলুক দলের অভ্যন্তরে 'কোন গোষ্ঠীকোন্দল' নেই বলেও দাবি করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+