তৃণমূলকে মুগুর মারার পরামর্শের পরিবর্তে কু-মন্তব্য বিজেপি নেতার! পাল্টা দিলেন অনুব্রত মন্ডল
তৃণমূলকে পাগলা কুকুরে সঙ্গে তুলনা করলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়। তিনি বলেন মুগুর গিয়ে মারুন।
তৃণমূল কংগ্রেসকে পাগলা কুকুরে সঙ্গে তুলনা করলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়। তিনি বলেন মুগুর গিয়ে মারুন। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া, কর্মীদের হাতে কেন, নিজের হাতে মুগুর নিন। পাশাপাশি তাঁর কটাক্ষ ওই নেতার ঘাড়েই পড়বে মুগুর।

বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
মন্তব্য করে বিতর্কে জড়ালেন বীরভূম জেলা বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়। বীরভূমের মহম্মদ বাজারের সভায় তিনি তৃণমূলকে পাগল কুকুরের সঙ্গে তুলনা করেন।
তিনি বলেন পশ্চিমবঙ্গে হেরে যাওয়ার পর তৃণমূল ক্ষ্যাপা কুকুরের মতো হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন রামকৃষ্ণ রায়। প্রতিটি গ্রামে তাদের সঙ্গে জনগণ নেই বলে দাবি করেন তিনি। দিনে না পারলেও রাতে কামড়াবার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।

'কুকুরের জন্য মুগুর'
তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, কুকুরের জন্য প্রয়োজন মুগুরের। বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেখানেই বসবেন সঙ্গে মুগুর রাখবেন। কামড়াতে গেলে যাতে উপযুক্ত জবাব দেওয়া যায়, সেই ব্যবস্থা রাখার কথাও বলেন তিনি।

পাল্টা দিলেন অনুব্রত
বিজেপির জেলা সভাপতিকে পাল্টা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। অনুব্রত মণ্ডল বলেন, রামকৃষ্ণবাবু যে বলছেন মুগুর রাখতে, কর্মীরা হাতে মুগুর রাখলে তো
তাঁরাই কেস খাবে। রামকৃষ্ণবাবু মুগুরটা যেন নিজের হাতে নেন, মন্তব্য করেছেন অনুব্রত। লোককে রামকৃষ্ণ রায় উস্কাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। ওই মুগুর রামকৃষ্ণ
রায়ের নিজের ঘাড়ে পড়বে বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।












Click it and Unblock the Notifications