‘ফাটাফাটি’ ভিডিও-য় চাঞ্চল্য, অমিত শাহের রোড শো থেকে ঝামেলা কি পূর্ব-পরিকল্পিত

কলকাতায় বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত, নাকি এই ঘটনা তাৎক্ষণিক ক্ষোভের প্রতিফল, তা নিয়ে তর্ক চলছে।

কলকাতায় বিজেপি রাজ্য সভাপতি অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনা কি পূর্ব পরিকল্পিত, নাকি এই ঘটনা তাৎক্ষণিক ক্ষোভের প্রতিফল, তা নিয়ে তর্ক চলছে। এরই মধ্যে চাঞ্চল্যকর এক ভিডিও সামনে এসে গেল। সেই ভিডিও-তে বিজেপি নেতার বয়ানেই উঠে এল নেপথ্য কাহিনি।

‘ফাটাফাটি’ ভিডিও-য় চাঞ্চল্য, অমিত শাহের রোড শো থেকে ঝামেলা কি পূর্ব-পরিকল্পিত

সম্প্রতি দিল্লিতে গিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাকেশ সিং। কলকাতার দোর্দণ্ডপ্রতাপ নেতা রাকেশ সিংয়ের ভিডিও বার্তা সামনে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কি অমিত শাহর রোড শোয়ে ঝামেলা করার জন্যে আগে থেকেই লোক জড়ো করা হয়েছিল? বিজেপির পক্ষ থেকে ঝামেলা করার জন্য লোক জড়ো করার আবেদন জানানো হচ্ছে সেই ভিডিও-তে।

বিজেপি নেতা স্বয়ং রাকেশ সিংকে নিজের বয়ানে এ কথা বলতে শোনা যাচ্ছে। রাকেশ সিং তার 'ফাটাফাটি গ্রুপ'-এ এমন নির্দেশ দিয়েছেন। তিনি নির্দেশ দিচ্ছেন, সভাপতি অমিত শাহর রোড শোয়ের দিন আট ফুটের লাঠিসোটা হাতে মিছিলে হাজির হওয়ার। মিছিলের আগের দিন অর্থাৎ সোমবার ওই ভিডিও বার্তায় রাকেশ সিং বলছেন, কাল অমিত শাহজির মিছিল। ফাটাফাটি গ্রুপের সকলকে আসতেই হবে। নাহলে এই গ্রুপ তাদের সরিয়ে দেওয়ার কথাও বলা হয়।

তাঁকে এমন কথাও বলতে শোনা যায় যে, ঝামেলা তৈরি করতে হলেও তারা করবে। সেই কারণেই আটফুটের লাঠি হাতে ফাটাফাটি গ্রুপের সদস্যদের উপস্থিত হতে হবে। এই ভিডিও থেকেই স্পষ্ট অমিত শাহের রোড শো চলাকালীন ঝামেলা বাধানোর জন্যে তৈরি হয়েই লোক জড়ো করার চেষ্টা চালিয়েছিল বিজেপির একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+