মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ করবেন না! সরাসরি শুভেন্দুকে তোপ রাজীবের

বিধানসভা ভোটে ফলাফলে বাংলাতে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। এই ফলাফল দেখার পরেই কার্যত মুখ ফিরিয়েছেন বহু নেতা। বিজেপি মুখি হননি অনেকেই। যার মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে এই মুহূর্তে একাধিক জল্পনা চলছে। তিনি কি ব

বিধানসভা ভোটে ফলাফলে বাংলাতে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। এই ফলাফল দেখার পরেই কার্যত মুখ ফিরিয়েছেন বহু নেতা। বিজেপি মুখি হননি অনেকেই। যার মধ্যে অন্যতম রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁকে নিয়ে এই মুহূর্তে একাধিক জল্পনা চলছে। তিনি কি বিজেপিতে থাকবেন না তৃণমূলে ফিরবেন তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

আর এর মধ্যেই কার্যত সোশ্যাল মিডিয়াতে বোমা ফাটালেন রাজীব। সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ প্রাক্তন এই তৃণমূল নেতার।

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে তোপ

পেট্রোল-ডিজেলের দাম নিয়ে তোপ

আজ বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কার্যত মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন। পাল্টা বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কেন শুল্ক কমাচ্ছে না সরকার তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। কার্যত এরপরেই ফেসবুকে বোমা ফাটান রাজীব। সরাসরি বিরোধী দলনেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীকে টার্গেট করে রাজীব লেখেন, এই সময়ে পেট্রোল-ডিজেলের দাম কমানোটা মূল লক্ষ্য হওয়া উচিৎ। শুধু তাই নয়, রান্নার গ্যাসের দাম কমানো উচিৎ বলেও দাবি রাজীবের।

মমতাকে অযথা আক্রমণ নয়!

মমতাকে অযথা আক্রমণ নয়!

পেট্রোল-ডিজেল নিয়ে এদিন যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা তাতে তাঁর পাশে আছেন রাজীব। এদিন তাঁর পোস্টে এই বিষয়টি স্পষ্ট। একই সঙ্গে মমতার পাশে দাঁড়িয়ে শুভেন্দুর উদ্দেশ্যে তাঁর বার্তা, অযথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন না। এক্ষেত্রে আরও একবার শুভেন্দুকে তৃণমূল সরকার যে সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে তা স্মরণ করিয়ে দেন। লেখেন, ২১৩টি আসন পেয়ে ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বাংলার মানুষ চেয়েছে বলেই এটা হয়েছে।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপসি নিয়ে জল্পনা

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপসি নিয়ে জল্পনা

দীর্ঘদিন ধরে রাজীবকে নিয়ে জল্পনা চলছে। গত কয়েকদিন আগে গোপনে কুণাল ঘোষের সঙে দেখা করেন। কিন্তু তেমন কোনও সবুজ সংকেত মেলেনি। আর এর মধ্যে আজ শোকার্ত মুকুল রায়ের পাশে দাঁড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়ের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মুকুল রায় সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। তারপরই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপসি নিয়ে জল্পনা চলছিল। আর এর মধ্যে মুকুল রায়-রাজীব সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণাদেবী প্রয়াত হয়েছেন মঙ্গলবার।

মুকলের শোকার্ত পরিবারের পাশে রাজীব

মুকলের শোকার্ত পরিবারের পাশে রাজীব

রাজীব বলেন, মুকুলদার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। তিনি আমার নেতা ছিলেন। আর মুকুলদার স্ত্রী কৃষ্ণাদেবীর সঙ্গেও বহুবার সাক্ষাৎ হয়েছে। তাঁর তাঁর প্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলাম। কলকাতার হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও দু-একবার গিয়েছিল। আজ উনি নেই। অত্যন্ত বেদনাদায়ক। তাঁর শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।

বিজেপিতে বেসুরো, রাজীবের তৃণমূলে ফেরার জল্পনা তীব্র

বিজেপিতে বেসুরো, রাজীবের তৃণমূলে ফেরার জল্পনা তীব্র

ভোটে ভরাডুবির পর বিজেপিতে বেসুরো হয়েছেন রাজীব। তিনি তৃণমূলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে সচেষ্ট হয়েছেন। ইতিমধ্যে তিনি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে একপ্রস্থ দেখা করে গিয়েছেন। সেদিন থেকেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা তীব্র হয়। তবে তৃণমূলে নেতা-কর্মীদের একাংশের প্রতিবাদে তা বাস্তবায়িত হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+