কমিশনের নিষেধাজ্ঞা উঠতেই ফের বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার, ফের গুলি চালানোর হুমকি বিজেপি প্রার্থীর
কমিশনের নিষেধাজ্ঞা উঠতেই ফের বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার, ফের গুলি চালানোর হুমকি বিজেপি প্রার্থীর
কমিশনের নিষেধাজ্ঞা উঠতেই ফের কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি এবার বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হলে গুলি চলবে। বিবেক দুবেও নাকি সেই কথাই বলছেন। এই নিয়ে ইতিমধ্যেই কমিশনে নালিশ ঠুকেছেন হাবরার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেিছল নির্বাচন কমিশন।

শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার
শীতলকুচিতে ৪ জনকে নয় ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাল না তার জন্য শোকজ করা উচিত বলে হুঙ্কার দিয়েছিলেন হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তার আগে বিজেপির রাজ্য সভাপতি বলেছিলেন বেশি বাড়া বাড়ি হলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্যে তোলপাড় শুরু হয়েিগয়েছিল রাজনৈতিক মহলে।

ফের বিতর্কে রাহুল
ফের বিতর্কিত মন্তব্য করলেন হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। এবার রাহুল বলেছেন কেন্দ্রীয় বািহনীর উপর হামলা হলে গুলি চলবে। নির্বাচন কমিশনের প্রতিনিধি বিবেক দুবেও নাকি তাঁর সুরেই কথা বলছে বলে দাবি করেছেন রাহুল। কমিশনের নিষেধাজ্ঞা উঠতেই ফের স্বমহিমায় ফিরে এসেছেন তিনি। এদিকে তাঁর কেন্দ্রে ভোট ১৭ এপ্রিল। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে বিজেপি প্রার্থীর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

রাহুলে নিষেধাজ্ঞা
শীতলকুচি নিয়ে প্রথম মন্তব্যের পরেই রাহুল সিনহার বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারপরেই বিজেপি প্রার্থীর উপর ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তিন্তু কমিশনের নির্দেশ হাতে পাননি দাবি করে পরের দিনই তিনি বাজারে বেরিয়ে পড়েন। সেখানে গিেয় প্রচারও করেথেন রাহুল সিনহা। এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

ফের কমিশনে নালিশ তৃণমূলের
ভোটের ৪৮ ঘণ্টা আগে রাহুল সিনহা ফের যে বিতর্কিত মন্তব্য করেছেন তাই নিয়ে এবার কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। হাবরার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন রাহুল সিনহার মন্তব্যের ভিডিও ফুটেজ নিয়ে তিনি কমিশনে অভিযোগ জমা দিয়েছে। নির্বাচন থেকে যাতে তাঁকে নিষিদ্ধ করা হয় তার দাবি জানিয়েছেন রাহুল সিনহা।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ












Click it and Unblock the Notifications