মুকুল রায় স্মরণ করালেন ২০০৬-এর বামফ্রন্টের কথা! তৃণমূলকে নিয়ে করলেন খরগোস আর বেড়ালের গল্প
মুকুল রায়ের অভিযোগ, বাংলার রাজনীতিতে বিরোধীদলের জায়গা নেই। ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক কর্মকাণ্ডেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি নেতার দাবি বাংলার মানুষ এঁদের ক্ষমা
মুকুল রায়ের অভিযোগ, বাংলার রাজনীতিতে বিরোধীদলের জায়গা নেই। ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক কর্মকাণ্ডেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি নেতার দাবি বাংলার মানুষ এঁদের ক্ষমা করবে না।

বাংলার মানুষ ক্ষমা করবে না
তিনি বলেন, সরকার এবং তৃণমূলের বাধায় ত্রাণ দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি চলতে থাকলে বাংলার ইতিহাস এঁদেরকে ক্ষমা করবে না।

উপলব্ধিতেই ভোট
মুকুল রায় বলেন, যেসব মানুষ রেশন পাচ্ছে না, সেটা তাদের উপলব্ধি। সেই দৈনন্দিন উপলব্ধিতেই ভোট হবে ২০২১-এ। তিনি বলেন, প্রচারে এই উপলব্ধি পাল্টানো যাবে না।

মুকুল রায় স্মরণ করালেন ২০০৬-এর ভোটের কথা
মুকুল রায় বলেছেন, ২০০৬-এ বামফ্রন্ট ২৩৫ আসন জয় করে ক্ষমতায় এসেছিল। কিন্তু ২০০৯ এবং ২০১১-র ভোটে মানুষের দৈনন্দিন জীবনের প্রতিফলন হয়েছে।

তৃণমূলকে তুলনা খরগোসের সঙ্গে
মুকুল রায় তৃণমূলকে তুলনা করেন খরগোসের সঙ্গে। তিনি বলেন, খরগোস আগে এগিয়ে, নিজের বাসস্থানের মধ্যে মুখ গুঁজে দেয়। ফলে তারা আর বাইরের জিনিস দেখতে পায় না। কিন্তু তাঁর পিছনে তো বেড়াল রয়েছে।












Click it and Unblock the Notifications