প্রতারণার মামলায় হাইকোর্ট অস্বস্তি বাড়াল মুকুল রায়ের
প্রতারণার মামলায় অস্বস্তিতে বিজেপি নেতা মুকুল রায়।
প্রতারণার মামলায় অস্বস্তিতে বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল না কলকাতা হাইকোর্ট। এর আগে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল আদালত।

শুক্রবার ব্যক্তিগত কারণে এই মামলা ফেরায় বিচারপতি জয় মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। পরে মামলা বিচারপতি সৈয়দুল্লাহ মুন্সীর ডিভিশন বেঞ্চে মামলার উল্লেখ করলেও অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়ায়নি আদালত। শুক্রবার এই মামলার শুনানি ধার্য করেন বিচারপতি মুন্সীর ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রাজ্যের বিভিন্ন আদালতে ঝুলছে। ছোট-বড় নানা ঘটনায় তিনি অভিযুক্ত। এবার দেখার এই মামলায় মুকুল রায়ের ভবিষ্যৎ কী হয়।












Click it and Unblock the Notifications