Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jitendra Tiwari: '৭ দিনের মধ্যে প্রমাণ করতে হবে, নইলে.......' , ভূপতিনগর কাণ্ডে তৃণমূলকে হুঁশিয়ারি জিতেন্দ্রর

সাত দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করতে না পারলে মানহানির মামলার হুঁশিয়ারি জিতেন্দ্র তিওয়ারির। তিনি দাবি করেছেন সাত দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসকে অভিযোগ প্রত্যাহার করতে হবে। ভূপতিনগর কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপির যোগ সাজস রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ দাবি করেছেন ভূপতিনগরে এনআইএ অভিযানে বিজেপির হাত রয়েছে। রাজনৈতিক চক্রান্ত দেখছেন তাঁরা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ২৬ মার্চ সন্ধেবেলা NIA- পুলিশ সুপার ধনরাজ সিংয়ের বাড়িতে গিয়েছিলেন। সেসময় একটি সাদা খাম তিনি এনএইএ-র এসপিকে তুলে দিয়েছিলেন। কী ছিল সেই খামে তার তদন্তের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।

jitendra-tiwari

এমনকী সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ দাবি করেছেন এনআইএ-রপ এসপি এবং জিতেন্দ্র তিওয়ারির মোবাইল ফোনের টাওয়ার লোকেট করা হোক। তিনি আরও দাবি জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারির দেওয়া তালিকার উপর ভিত্তি করেই এনআইএ তল্লাশি চালাচ্ছে। শাসক দলের এই অভিযোগের প্রেক্ষিতে প্রথমে জিতেন্দ্র তিওয়ারি কিছু না বললেও পরে তিনি মুখ খলেছিলেন।

জিতেন্দ্র তিওয়ারি রীতিমতো শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন আগামী সাত দিনের মধ্যে যদি এই মন্তব্য তারা ফিরিয়ে না নেয় তাহলে মান হানির মামলা ঠুকবেন তিনি। সত্যিই কি শাসক দল যা বলছে সেটা ঠিক এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে কুণাল ঘোষ বলেছেন চৈত্রে এক অফিসারের কীর্তি সামনে এনেছেন এবার বৈশাখে আরও দুই অফিসারের তথ্য সামনে আনবেন।

কুনাল ঘোষের এই সাংবাদিক বৈঠকের পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করেছেন অপরাধীদের ঢাকতেই এই সব রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপি নেতা এই নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

এদিকে ভূপতিনগরের ঘটনায় এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোেগ দায়ের করেছে পুলিশ। ধৃত নেতার পরিবারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। আজও সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃত নেতার বাড়ি থেকে রেজিস্ট্রার উদ্ধার হয়েছে। সেটা থেকে একাধিক তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকেই নিউটাউনে এনআইএ-র দফতরে তলব করা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে ভূপতিনগরের তদন্ত শুরু করে এনআইএ। তারপরেই শুক্রবার মধ্যরাতে তাঁরা হানা দেয় সেখানে। মধ্যরাতে এভাবে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযানের তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নির্বাচনী প্রচার সভা থেকে ফের একবার এনআইএ-কে নিশানা করেেছন তিনি। সামনেই রাম নবমী আসছে একটি চকোলেট পটকা ফাটলেই এআইএ ঢুকিয়ে দেবে। এমনই মন্তব্য করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+