প্রথম দফা এগিয়ে আসতেই আগের মেজাজে দিলীপ ঘোষ, কদর্য ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে
প্রথম দফা এগিয়ে আসতেই আগের মেজাজে দিলীপ ঘোষ, কদর্য ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে
প্রথম দফার ভোটের আগে নজির বিহীন ভাষায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি মমতাকে নিশানা করে বলেছেন, প্রচারে গিয়ে একটি পা উপরে তুলে সকলে পা দেখাচ্ছেন মমতা। একটি পা খোলা আরেকটি পায়ের ব্যান্ডেজ বেঁধে ঘুরছেন। সেরকম হলে বারমুডা পরুন মুখ্যমন্ত্রী তাহলে দুটো পা পরিষ্কার দেখা যাবে। এবার বাংলার মেয়ের থেকে মুক্তি চায় বাংলা।

মমতাকে নিশানা দিলীপের
মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কদর্য ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরুলিয়ায় দলীয় প্রার্থীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরার মরামর্থ দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেছেন দিদিএক পায়ে ব্যান্ডেজ করে রেখেেছন। সভায় প্রচারে গিয়ে সকলকে এক পা দেখাচ্ছেন। আরেকটা পা খোলা রয়েছে। কাজেই বারমুডা পরলে দুয়ো পা ই পরিষ্কার দেখা যাবে বলে নিশানা করেছেন দিলীপ ঘোষ।

মমতার থেকে মুক্তি চায়
তৃণমূল কংগ্রেস বাংলার মেয়েকে চায় বলে প্রচার শুরু করেছে। সেই স্লোগানকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন এবার বাংলার মেয়ের থেকে মুক্তি চায় রাজ্যবাসী। কারণ গত ১০ বছরে বাংলার যে সর্বনাশ তাঁরা করেছেন আর কেউ তাঁকে চান না। এখন ভোট ভিক্ষে করে বেরাচ্ছেন মমতা। এবার বাংলার মেয়েকে বিদায় দিতে চান মানুষ। কারণ ১০ বছর তাঁকে ঘরে রেখে অনেক দেরি হয়ে গিয়েছে।

হুইল চেয়ারে সরকার
নন্দীগ্রামে পায়ে আঘাত লাগার পর হুইল চেয়ারে করেই রাজ্যের একাধিক সভায় প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যা। তৃণমূল কংগ্রেস নেত্রীর এই প্রচারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেেছন মমতার দুয়ারে সরকার এখন হুইল চেয়ারে সরকার হয়ে গিয়েছে। পায়ে আগাত লাগার নাম করে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইল েচয়ারে ঘুরে বাংলা জয় করতে পারবেন না মমতা। এমনই আক্রমণ শানিয়েছেন দিলীপ।

মমতা নিজেকে দুর্গা ভাবছেন
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন মমতা নিজেকে দুর্গা মনে করছেন। আর এই ভাবনাই তাঁকে পরাজয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন শাহ। বাংলার মানুষ পরিবর্তন আনতে বদ্ধ পরিকর।তাঁরা ঠিক করে নিয়েছেন এবার মমতা সরকারের পতন হবেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications