বিশ্ব বাংলার লোগোতে কালি, নিয়ন্ত্রণে এমনই পদক্ষেপ পুলিশের, পাল্টা বিক্ষোভ বিজেপির
বিশ্ব বাংলার বিলবোর্ড ও লোগোতে কালি লাগানোর ঘটনায় ৯ বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বিজেপি নেতার নাম মণিকাঞ্চন পাল। লেকটাউন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
বিশ্ব বাংলার বিলবোর্ড ও লোগোতে কালি লাগানোর ঘটনায় ৯ বিজেপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বিজেপি নেতার নাম মণিকাঞ্চন পাল। লেকটাউন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

বুধবার রাতের গ্রেফতারের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই লেকটাউন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। তাঁদের দাবি ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়। তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করে বিক্ষোভরত বিজেপি নেতা-কর্মীরা।
দিন দুয়েক আগে ২০ নভেম্বর দমদম পার্ক থেকে কেষ্টপুরের মধ্যে খালের ধার দিয়ে থাকা বিলবোর্ড ও কালি লাগানোর ঘটনা ঘটে। ভিআইপি রোডে থাকা বিশ্ব বাংলার প্রায় সব লোগোতেই লাগানো হয় কালি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
বুধবার সন্ধেয় এই কালি কাণ্ডের প্রতিবাদে, বাঙুরে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস। তাতে হাজির ছিলেন, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং পূর্ণেন্দু বসু। তাঁদের দাবি, যাঁরা কালি লাগিয়েছিলেন সিসিটিভি ফুটেজে তাঁদের শনাক্ত করা গিয়েছে।
তৃণমূলের এই সভার পরেই উত্তর ২৪ পরগনার বিজেপির যুব সভাপতি মণিকাঞ্চন পালকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়, শঙ্কর পারুই, প্রসেনজিৎ নস্কর, অনুপ সরকার, সিবু দাস, অভিজিৎ মণ্ডল, বিক্রম দে, শুভজিৎ দে এবং বিশ্ব চক্রবর্তীকে। সরকারি সম্পত্তির নষ্টের অভিযোগে এই নয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০ নভেম্বর রানি রাসমনি রোডে বিজেপির সভা থেকে বিশ্ব বাংলার মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এরপর প্রথমবারের জন্য সায়েন্সসিটির মোড়ে সরকারি জমিতে বিশ্ব বাংলার লোগো রাখার প্রতিবাদে সরব হয় বিজেপির যুব মোর্চা।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড









Click it and Unblock the Notifications