তিনি ফেরেননি বাংলায়, গরু, ছাগলে ভর্তি তৃণমূল! নিজের অবস্থান জানিয়ে বিস্ফোরক সাংসদ পত্নী সুজাতা

তৃণমূল এখন গরু, ছাগলে ভর্তি। ছবি নিয়ে কটাক্ষ করে তারই প্রমাণ করেছে তারা। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের স্ত্রী সুজাতা মণ্ডল খান।

তৃণমূল এখন গরু, ছাগলে ভর্তি। ছবি নিয়ে কটাক্ষ করে তারই প্রমাণ করেছে তারা। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানের স্ত্রী সুজাতা মণ্ডল খান। তিনি বলেন, তাঁর ছবি নিয়ে নোংরামো করেছে তৃণমূল। কেননা ছবিতে কোথাও লেখা নেই কবেকার ছবি এটা।

 সুজাতার ব্যাখ্যা

সুজাতার ব্যাখ্যা

সুজাতা মণ্ডল খান বলেছেন, ছবিতে কোথাও লেখা নেই কবেকার ছবি এটা। ছবিতে রয়েছে, বাড়ি ফেরার মজাই আলাদা। দ্য সিটি অফ জয়। তিনি বলেন, দিল্লি ও কলকাতায় তিনি বাস করেন। তাই দুই শহরকে ভালবাস জানিয়ে তিনি লাভ সাইন দিয়েছিলেন। তিনি বাড়িকে মিস করছিলেন বলে পোস্টটা করেছিলেন। তিনি দাবি করেন ছবিটা ২৩ মার্চের। সেদিন তিনি কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন।

একমাস আটকে দিল্লিতে

একমাস আটকে দিল্লিতে

লকডাউনের কারণে তিনি দিল্লিতেই আটকে রয়েছেন বলে জানিয়েছেন সুজাতা। প্রধানমন্ত্রীর কথা শুনে তিনি দিল্লিতেই রয়েছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে অপমানজনক কোনও কাজ তিনি করবেন না বলেও জানিয়েছেন সুজাতা। যেখানে গণপরিবহণ বন্ধ সেখানে তিনি কীভাবে ফ্লাইটে কলকাতা ফিরবেন, প্রশ্ন করেছেন তিনি।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

সুজাতার অভিযোগ তৃণমূল সরকার ও তাদের পোষা গুণ্ডারা এবং দলে থাকা অন্য গরু, ছাগলরা ছবিটিকে নিয়ে ট্রোল, মিম করেছে। তৃণমূলের তরফে তাঁকে অশ্লীল আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ করেছন তিনি। তিনি চ্যালেঞ্জ করে বলেন যদি ক্ষমতা থাকে তো, ফেক প্রোফাইল থেকে না করে তাঁর সামনে আসার আহ্বান করেছেন।

মানুষকে অন্ধকারে রেখে তাঁর সৎ ইমেজে কালি ছেঁটাতে তৃণমূল পিছনে লেগেছে বলে অভিযোগ করেছেন সুজাতা। বিশেষ বিশেষ অঞ্চলে পুলিশ নিষ্ক্রিয় বলেও অভিযোগ করেছেন তিনি।

দল চালান মোদী

দল চালান মোদী

তিনি বলেন, তৃণমূলের মনে রাখা উচিত তিনি( সুজাতা) যে দলটা করেন তা মমতা বন্দ্যোপাধ্যায় চালান না, দলটা চালান নরেন্দ্র মোদী। পরিযায়ী শ্রমিকরা যেমন দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন ঠিক তেমনই তিনি( সুজাতা) বাড়ি থেকে ২ হাজার কিমি দূরে আটকে রয়েছেন। আটকে রয়েছেন সৌমিত্রও। সেখান থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+