বেশি দিন নয় তৃণমূল! বিজেপি এগোচ্ছে নিশ্চিহ্ন হওয়ার পথে, ফের বিস্ফোরক তথাগত রায়

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে দলের কাজকর্ম নিয়ে সরব প্রবীন বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী মাসখানেক বলেছিলেন তিনি। এবার কলকাতা পুরসভার ফল (KMC Election result) বেরনোর পরে

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে দলের কাজকর্ম নিয়ে সরব প্রবীন বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী মাসখানেক বলেছিলেন তিনি। এবার কলকাতা পুরসভার ফল (KMC Election result) বেরনোর পরে তিনি বললেন, ধীরে ধীরে নিশ্চিহ্ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বিজেপি।

শুরুটা করেছিলেন বিধানসভা নির্বাচনের পর থেকেই

শুরুটা করেছিলেন বিধানসভা নির্বাচনের পর থেকেই

বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরে তথাগত রায় সবর হয়েছিলেন দলে অভিনেত্রীদের যোগদান নিয়ে। পাশাপাশি তিনি নিশানা করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষকে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়ার পরে তিনি অভিযোগ করেছিলেন, দলে নারী ও টাকার খেলা চলেছে। দলকে অর্থ ও নারী চক্র থেকে বের করা আবশ্যিক বলেও মন্তব্য করেছিলেন তিনি। দলকে সতর্ক করে তিনি বলেছিলেন যদি চালচলনের সংস্কার না করে দল, তাহলে বিলুপ্তি অবশ্যম্ভাবী।
২১ ডিসেম্বর পুরভোটের ফল বেরনোর পরে নামং না করে তিনি দিলীপ ঘোষকে নিশানা করে বলেছিলেন, তিন থেকে সাতাত্তর', তৃণমূলের শয়তানির উপর সব দোষ চাপানো, এবং সবশেষে এক গর্দভসুলভ 'সৌজন্য'।

পুরসভা নির্বাচনের ফল বেরনোর পরে বললেন, আশঙ্কা সত্যি হল

পুরসভা নির্বাচনের ফল বেরনোর পরে বললেন, আশঙ্কা সত্যি হল

দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।
আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি, পুরভোর ফল বেরনোর আগে এই মন্তব্য করলেন ফল বেরনোর পরেই তিনি বলেন, প্রতীক্ষা শেষ, আশঙ্কা সত্যি হল।
সঙ্গে তিনি বলেছিলেন, প্রকাশ্যে বিজেপির সম্বন্ধে মন্তব্যে কেউ কেউ দুঃখ পাচ্ছেন। আমি নিজেই তো পাচ্ছি ! কিন্তু উপায় নেই | যা বলার ছিল গোপনে বহুবার বলা হয়েছে। কোনো লাভ হয় নি।
আমার বয়স হল বা কি হল, বেঁচে আছি কি মরে গেছি, তাতে কারুর কিছু আসে যায় না। বাঙালি হিন্দুর যে সর্বনাশ হতে চলেছে সেটাই বিবেচ্য।

নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে বিজেপি

নিশ্চিহ্ন হওয়ার পথে এগোচ্ছে বিজেপি

এদিন ফের এক টুইটে তথাগত রায় বলেন, তার ভেঙে পড়ারও কিছু নেই আবার পাওয়ার কিছু নেই। চোখের সামনে বিজেপি নিজের পায়ে কুড়ুল মারল এবং ধীরে ধীরে নিশ্চিহ্ন হওয়ার পথে এদিয়ে যাচ্ছেন। দেখা খারাপ আগে এই যা।

তৃণমূলও চুরমার হবে

তৃণমূলও চুরমার হবে

পাশাপাশি তৃণমূলও চুরমার হবে বলেও দাবি করেছেন তথাগত রায়। তাঁর মনে এক নেতা নির্ভর নীতিহীন পার্টি বেশিদিন টেকে না।
প্রসঙ্গত এক ব্যক্তি তথাগত রায়ের টুইটের জবাবে লিখেছিলেন ভেঙে পড়বেন না। তৃণমূল পশ্চিমবঙ্গে একদিন শূন্য হয়ে যাবে। সিপিএম হারবে কেউ কি ভেবেছিল? তারই উত্তরে মন্তব্য করেছেন তথাগত রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+