মুকুলের খাসতালুক কাঁচড়াপাড়ায় বিজেপির গোষ্ঠী সংঘর্ষে শুভ্রাংশুপন্থীদের মারধর!
তৃণমূল থেকে বিজেপিতে একাধিক নেতা থেকে কর্মীর যোগদান ঘিরে সরগরম গোটা বাংলার রাজনীতি। ভোটের আগে ও ভোট পরবর্তী সময়ে তৃণমূলের কর্মীদের বিজেপি শিবিরে নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারী ছিলেন মুকুল রায়।
তৃণমূল থেকে বিজেপিতে একাধিক নেতা থেকে কর্মীর যোগদান ঘিরে সরগরম গোটা বাংলার রাজনীতি। ভোটের আগে ও ভোট পরবর্তী সময়ে তৃণমূলের কর্মীদের বিজেপি শিবিরে নিয়ে যাওয়ার অন্যতম কাণ্ডারী ছিলেন মুকুল রায়। কাঁচড়াপাড়ার এই দাপুটে নেতা একসময়ে তৃণমূলের 'চাণক্য' নামে খ্যাত ছিলেন। বিজেপিতে যোগ দিয়ে এবার সেই চাণক্যনীতিতেই চলছিলেন মুকুল। তবে এবার তাঁরই খাসতালুকে চলল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।

মুকুলের এলাকায় শুভ্রাংশুপন্থীদের মার!
মুকুলপুত্র শুভ্রাংশুপন্থীদের ওপর যারা হামলা করেছেন তারা বিজেপির বিক্ষুব্ধ একাংশ বলে খবর। ফলে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে খবর উঠে আসছে
কাঁচড়াপাড়া এলাকা থেকে। শুক্রবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকার কলেজ মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বলে খবর।

গোষ্ঠী সংঘর্ষে বিজেপি
বিজেপির তরফে গোষ্ঠীদ্বন্দ্বের খবর কার্যত সেভাবে উঠে আসেনি বাংলার বুকে। ভোটের আগে হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে এমন খবর উঠে এলেওস, অর্জুন -মুকুলের এলাকা ব্যারাকপুরল শিল্পাঞ্চলে এইধরনের সংঘর্ষ এবারই প্রথম। গোটা ঘটনা যে রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে চলেছে বাংলার রাজনীতিতে তা বলাই বাহুল্য।

কোন ঘটনা থেকে সংঘর্ষের সূত্রপাত?
জানা গিয়েছে , কাঁচড়াপাড়া এলাকার একটি ক্লাবকে দখল ঘিরে রীতিমতো উত্তাপ চরমে ওঠে। ওই ক্লাবটি এককালে দখলে ছিল শুভ্রাংশু রায় গোষ্ঠীর। পরে তা দখলে নেওয়ার চেষ্টা করে বিজেপির অন্য গোষ্ঠী। আর সেই ঘটনা ঘিরেই এই সংঘর্ষের সূত্রপাত বলে খবর।












Click it and Unblock the Notifications