তৃণমূলের মোকাবিলায় নতুন কৌশল, সেমিফাইনালের লড়াইয়ের জন্য ম্যানেজমেন্ট কমিটি বিজেপির
২০২১-এর ফাইনালের লড়াইয়ের আগে সেমিফাইনালের লড়াইকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে বিজেপি। কেননা এপ্রিল মে মাস নাগাদ সারা বাংলা জুড়ে যে নির্বাচনী লড়াই চলবে তা বিধানসভা নির্বাচনের থেকে কোনও অংশে কম নয়।
২০২১-এর ফাইনালের লড়াইয়ের আগে সেমিফাইনালের লড়াইকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে বিজেপি। কেননা এপ্রিল মে মাস নাগাদ সারা বাংলা জুড়ে যে নির্বাচনী লড়াই চলবে তা বিধানসভা নির্বাচনের থেকে কোনও অংশে কম নয়। সেই নির্বাচনের জন্যই ম্যানেজমেন্ট কমিটি তৈরি করেছে রাজ্য বিজেপি। কমিটিই ঠিক করে দেবে দল কোন এলাকায় কোন কৌশলে লড়াই করবে।

পুরসভা নির্বাচনে বিজেপির ম্যানেজমেন্ট কমিটি
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন,সস, পুরসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বিজেপির পক্ষ থেকে ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছে। তাঁরা এলাকা ভিত্তিক নির্বাচনী কৌশল ঠিক করবেন।

গুরুত্ব পুরনো তৃণমূলীদের
সূত্রের খবর অনুযায়ী, ২০ সদস্যের এই কমিটিতে পুরনো তৃণমূলীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা বিজেপির সামনে রাজ্যের ক্ষমতা দখলের তাড়া থাকলেও, নিজেদের তরফে সব জায়গায় সংগঠন গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে সরকারি দল থেকে আসা নেতা-কর্মী-সমর্থকদের ওপর নির্ভর করতে হচ্ছে তাদের।

ফেব্রুয়ারি শেষে আলাদা নির্বাচনী কমিটি
বিজেপির সংবিধান অনুসারে আলাদা করে নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে। যার সময়সীমা ৩ বছরের। এই কমিটি মূল প্রার্থী তালিকা তৈরি করতে সাহায্য করবে। সূত্রের খবর অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্বপূর্ণ নয় পুর নির্বাচন
সূত্রের খবর অনুযায়ী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় পুর নির্বাচন। কেননা পঞ্চায়েত ভোট থেকে শিক্ষা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, পুরসভা দখল করতে পারলেও প্রশাসন ও পুলিশকে কাজে লাগিয়ে বোর্ড গঠন করতে দেবে না তৃণমূল সরকার। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে নির্বাচনী লড়াইয়ের ময়দানে প্রবলভাবে থাকুক বিজেপি। যা ২০২১-এর ফাইনালে তাদের সাহায্য করবে।












Click it and Unblock the Notifications