২০২১-কে পাখির চোখ করে বঙ্গ বিজেপির সংগঠনে ব্যাপক রদবদল! নতুন মুখ যাঁরা
বঙ্গ বিজেপির সংগঠনে বড়সড় রদবদল হয়ে গেল। বিজেপির সহ সাধারণ সম্পাদক পদে আরও এক নতুন মুখকে আনা হল। বিজেপির সহ সাধারণ সম্পাদক হলেন অমিতাভ চক্রবর্তী।
বঙ্গ বিজেপির সংগঠনে বড়সড় রদবদল হয়ে গেল। বিজেপির সহ সাধারণ সম্পাদক পদে আরও এক নতুন মুখকে আনা হল। বিজেপির সহ সাধারণ সম্পাদক হলেন অমিতাভ চক্রবর্তী। এর আগে কিশোর বর্মনকে নিয়োগ করা হয়েছিল সহ সাধারণ সম্পাদক পদে। এখন সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়ের সহযোগী হিসেবে তাঁরা দলের কাজ করবেন।

নতুন মুখ বঙ্গ বিজেপিতে
২০২১ সালের আগে রাজ্য বঙ্গে সংগঠন গুছিয়ে নিতে চাইছে বিজেপি। তাই সংগঠনে বেশ কিছু রদবদল হওয়ার কথা। সেই কাজ শুরু হয়ে গেল তলে তলে। অমিতাভ চক্রবর্তী ও কিশোর বর্মনকে সহ সাধারণ সম্পাদক করা হয়েছে। আরও কিছু পদে নতুন মুখ আসতে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপির তরফে।

সংগঠনে সঙ্ঘের লোক!
বিশেষ সূত্রে জানা গিয়েছে, বিজেপির সাধারণ সম্পাদক, সম্পাদক, সহ সভাপতি পদগুলিতেও পরিবর্তন হতে পারে। পরিবর্তন হতে পারে মহিলা মোর্চার সভানেত্রী ও যুব মোর্চার সভাপতি পদেও। বিজেপির কমিটিতে নতুন মুখ আনার পাশাপাশি সঙ্ঘের লোকও আনা হতে পারে।

ফের জল্পনা বাড়াল তৃণমূল
ইতিমধ্যেই সঙ্ঘের সদস্য হিসেবে বঙ্গ বিজেপির সংগঠনে প্রবেশ ঘটেছে অমিতাভ চক্রবর্তীর। রাজনৈতিক মহল মনে করছে অমিতাভ চক্রবর্তীকে এনে সুব্রত চট্টোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করা হল। অনেকদিন ধরেই সুব্রত চট্টোপাধ্যায়ের অপসারণ নিয়ে আলোচনা চলছে। অমিতাভকে তাঁর ডেপুটি করে ফের জল্পনা বাড়াল তৃণমূল কংগ্রেস।

সোশ্যাল মিডিয়ায় স্বাগত বার্তা
কেননা কিশোর বর্মনকে ইতিমধ্যেই সহ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছিল। তারপর ফের কেন অমিতাভ চক্রবর্তীকে সহ সম্পাদক নিযিক্ত করা হল আবার তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিশোর বর্মন আবার তাঁকে স্বাগত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বাগত বার্তা পাঠিয়েছেন তিনি।

রদবদল পর্যবেক্ষক পদেও!
বিজেপি সূত্রে আরও একটি খবর ভাসতে শুরু করেছে। ২০২১-কে পাখির চোখ করে রাজ্য সাংগঠনিক রদবদল যেমন এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, তেমনই খুব শীঘ্রই পর্যবেক্ষক হিসেবে নয়া নিয়োগ হতে পারে। পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে পারেন কেন্দ্রীয় নেতা মুরলিধর রাও। এখন পর্যবেক্ষকের ভূমিকা পালন করছেন কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর ডেপুটি হিসেবে এসেছেন অরবিন্দ মেনন।












Click it and Unblock the Notifications