কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের দাবি জানালেন বিজেপি সাংসদ
কলকাতা পোর্ট ট্রাস্টের পর এবার ভিক্টোিরয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের দাবি জানাল বিজেপি।
কলকাতা পোর্ট ট্রাস্টের পর এবার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের দাবি জানাল বিজেপি। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি জানিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তন করে রানি ঝাঁসি স্মারক মহল রাখা হোক।

কলকাতা পোর্টের নাম পরিবর্তন
কলকাতা পোর্ট নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে এসে পোর্ট ট্রাস্টের বিশেষ অনুষ্ঠানে এই নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন। এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোর্টের নাম পরিবর্তনের তীব্র সমালোচনা করা হয়েছিল।
অভিযোগ করা হয়েছিল মোদী সরকার সবকিছুর গৈরিকীকরণ করতে চাইছে।

ভিক্টোরিয়ার নাম বদলের দাবি
এবার কলকাতার আরেক ঐতিহাসিক নিদর্শন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম পরিবর্তনের দাবি জানাল বিজেপি। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী টুইটে দাবি করেছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশ শাসনের চিহ্ন বয়ে নিয়ে চলেছে। স্বাধীন ভারতে তাই ভিক্টোরিয়া মেমোরিয়ালেন নাম বদল করা জরুরি। ঝাঁসির রানি লক্ষ্মী বাইয়ের নামে ভিক্টোরিয়ার নাম রানি ঝাঁসি স্মারক মহল করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর দাবি ১৮৫৭ সালে ঝাঁসির রানিকে কৌশলে হারিয়ে রানি ভিক্টোরিয়া ভারত দখল করেছিেলন। তার পরে ৯০ বছর ধরে ভারতকে লুঠ করেছিলেন তিনি। তাই তাঁর নামে কোনও ঐতিহাসিক স্মারক ভারতে থাকা উচিত নয়।

বিজেপির নাম বদলের রাজনিতী
ক্ষমতায় আসার পর থেকে একের পর জায়গা, স্টেশনের নাম পরিবর্তন করে চলেছে বিজেপি সরকার। উত্তর প্রদেশের এলাহাবাদের নাম পরিবর্তন থেকে শুরু করে অটল বিহারি বাজপেয়ীর নামে স্টেডিয়ামের নাম পরিবর্তন পর্যন্ত হয়েছে। এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications