লিস্ট তৈরি! তৃণমূল সন্ত্রাস চালালেই বুকে গুলি করতে বলব কেন্দ্রীয় বাহিনীকে, হুমকি সায়ন্তনের
বিজেপি সন্ত্রাস করলে তৃণমূল থাকবে না। পায়ে নয়, কেন্দ্রীয় বাহিনীকে বলব দুষ্কৃতীদের বুকে গুলি করতে। এমনটাই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।
বিজেপি সন্ত্রাস করলে তৃণমূল থাকবে না। পায়ে নয়, কেন্দ্রীয় বাহিনীকে বলব দুষ্কৃতীদের বুকে গুলি করতে। এমনটাই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। হার নিশ্চিত জেনে হিংসার রাজনীতি করছে বিজেপি। এই কেন্দ্রে বিজেপি পাবে তৃতীয় স্থান। পাল্টা মন্তব্য করেছে তৃণমূল কংগ্রেস।

সন্ত্রাস করলেন পাল্টা সন্ত্রাসের হুমকি দিল বিজেপি। বসিরহাটের বিজেপি প্রার্থী এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি সন্ত্রাস করলে তৃণমূলের অস্তিত্ব থাকবে না। তৃণমূলকে সমাজবিরোদীদের দল বলেও মন্তব্য করেন তিনি। সায়ন্তন বসু বলেন, কেন্দ্রীয় বাহিনীকে বলব সমাজবিরোধী বুকে গুলি করতে। বিজেপির তরফে তালিকা তৈরি করা হচ্ছে। তা তুলে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর হাতে।
সংবাদমাধ্যমকে লক্ষ্য করে সায়ন্তন বসু বলেন, সমাজবিরোধীদের বুকে গুলি করতে হবে। তিনি এই কথা বলায় কার্যত বিপ্লব শুরু করে দিয়েছিল সংবাদ মাধ্যম।
এদিকে বিজেপি এই মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তাদের তরফে বলা হয়েছে, হার নিশ্চিত জেনে হিংসার রাজনীতি করছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের লড়াই বাম প্রার্থীর সঙ্গে। বিজেপি প্রার্থী এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকবেন বলে দাবি করেছে তৃণমূল।












Click it and Unblock the Notifications