বাংলায় ৪২টির মধ্যে ৫০টি আসনে জিতবে বিজেপি! প্রার্থী হয়েই ‘হারাকিরি’ বিস্তের
বিজেপি প্রার্থী জানেনই না বাংলায় কতগুলি লোকসভা আসন! বেমালুম বিজেপির প্রার্থী বলে গেলেন বাংলায় ৫০টি আসনেই জিতবেন তাঁরা।
বিজেপি প্রার্থী জানেনই না বাংলায় কতগুলি লোকসভা আসন! বেমালুম বিজেপির প্রার্থী বলে গেলেন বাংলায় ৫০টি আসনেই জিতবেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলায় ৫০টি লোকসভা আসনে জেতার টার্গেট খাঁড়া করেছেন, সেই টার্গেট তাঁরা পুরণ করেই ছাড়বেন। বিজেপির প্রার্থী হয়ে উচ্ছ্বসিত রাজু সিং বিস্তের ঘোষণায় শোরগোল পড়ে গেল রাজনীতির ময়দানে।

পাহাড়ে বিজেপি প্রার্থী ‘হারাকিরি’
পাহাড়ে বিমল গুরুং, রোশন গিরিদের আধিপত্য এখন তছনছ হয়ে গিয়েছে, তাঁরা লুক আউট নোটিশে পাহাড় ছাড়া। এখন মোর্চার ভার বিনয় তামাং আর অনীত থাপাদের কাঁধে। এই অবস্থায় সুরিন্দর সিং আলুওয়ালিয়া প্রার্থী হতে চাননি। গুরুংপন্থী মোর্চা আর জিএনএলএফের সমর্থন পেয়ে পাহাড়ে বিজেপি প্রার্থী করেছে রাজু সিং বিস্তকে।

বাংলায় ৫০টি লোকসভা আসন
সেই রাজু সিং বিস্তই বিজেপির প্রার্থী মনোনীত হওয়ার পর অতি উচ্ছ্বাসে বলে বসলেন, বাংলায় ৫০টি লোকসভা আসন। সব আসনে তাঁরা জিতবেন। পাহাড়েও জিতবেন। জয় তাঁদের অবশ্যম্ভাবী। অমিত শাহ বাংলায় ৫০টি আসনেই জেতার পরিকল্পনা নিয়েছেন। প্রার্থীর মুখে এই কথা শুনে হাসির রোল উঠেছে রাজনৈতিক মহলে। সোশাল মিডিয়াতেও বিজেপি প্রার্থী ট্রোল হতে শুরু করেছেন।

কে এই রাজু সিং বিস্ত
আদতে রাজু সিং বিস্ত একজন ব্যবসায়ী। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগ ছিল না। তবে তিনি রাজনাথ সিং ও পাহাড়ে বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এমনই একজন নন-পলিটিক্যাল ম্যানকে প্রার্থী করে বাজি জিততে চাইছে বিজেপি। কিন্তু প্রথম দিনেই পাহাড়ে পা দিয়ে হোঁচট খেলেন বিজেপির প্রার্থী। তিনি যে বাংলার খোঁজও রাখেন না, তা স্পষ্ট তাঁর কথায়।

প্রার্থীর আর দোষ কী!
প্রার্থীর মুখে এহেন পরিসংখ্যানের পর সোশাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি। অনেকে লিখছেন, এ প্রার্থীর আর কি দোষ। আমাদের প্রধানমন্ত্রীও তো বলেছিলেন ৬০০ কোটি ভারতবাসী তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। দেশে যেখানে ১৩০ কোটি মানুষ, সেখানে ৬০০ কোটি ভোটার কোখা থেকে পেলেন তিনি! আর বিজেপির প্রার্থী না হয় ৪২-কে ৫০ করেছেন।












Click it and Unblock the Notifications