ভোটের দিন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি প্রার্থী

তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব সরকার খুনের ঘটনার গ্রেফতার করা হল বিজেপি প্রার্থী বিবেক বিশ্বাসকে। পঞ্চায়েত নির্বাচনের বিকেল বাইকবাহিনীর হাতে খুন হন বিপ্লব।

তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব সরকার খুনের ঘটনার গ্রেফতার করা হল বিজেপি প্রার্থী বিবেক বিশ্বাসকে। পঞ্চায়েত নির্বাচনের বিকেল বাইকবাহিনীর হাতে খুন হন বিপ্লব। তাঁর এই খুনের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হল ৬ জনকে। ধৃতকে এদিন আদালতে পেশ করা হয়। ধৃত বিজেপি প্রা্র্থীকে হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ।

ভোটের দিন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি প্রার্থী

উত্তর ২৪ পরগনার হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির একটি আসনের তৃণমূল প্রার্থী ছিলেন বিপ্লব সরকার। নির্বাচনের দিন বিকেলে তাঁর উপর হামলা চালায় বাইকবাহিনী দুষ্কৃতীরা। এই হামলায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বিপ্লব। কিন্তু শেষ রক্ষা হয়নি। ভোটের ফলাফল বের হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

এই কেন্দ্রে জয়ী হন তিনিই। তাঁর জয় তিনি দেখে যেতে পারলেন না। বিপ্লবের মৃত্যুর পর কে একে বিজেপির পাঁচজন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শেষমেশ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিবেক বিশ্বাসকে নামও জড়িয়ে গেল বিপ্লব হত্যাকাণ্ডে। এদিন তাঁকেও গ্রেফতার করা হল।

বিপ্লবের খুন ও বিজেপি প্রার্থীর গ্রেফতার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এই ঘটনাই প্রমাণ করে বিজেপি এবার ভোটে কতটা প্রতিহিংসাপরায়ণ ছিল। বিরোধীদের গভীর চক্রান্তে তাঁদের প্রার্থী খুন হয়েছে বলে অভিযোগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই ঘটনাকে বর্বরতার নিদর্শন বলে ব্যাখ্যা করেন তিনি। ভোট শেষের মুখে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাতে রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিল করা উচিত বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+