বিরোধী 'কেষ্টকাকু'র ডেরায় জমিয়ে মাছ-ভাত খেলেন অনুপম! বীরভূমে ভোট উত্তাপে জল্পনা তুঙ্গে

তাঁকে অনুপম হাজরা 'কেষ্ট কাকু' বলে একসময়ে আদরের সম্বোধন করতেন। কিন্তু অনুপম বিজেপিতে যোগ দিতেই সমীকরণ পাল্টে অনুপমকে অনুব্রত মণ্ডল 'ছাগল' বলে সম্বোধন কটাক্ষ করেছিলেন।

তাঁকে অনুপম হাজরা 'কেষ্ট কাকু' বলে একসময়ে আদরের সম্বোধন করতেন। কিন্তু অনুপম বিজেপিতে যোগ দিতেই সমীকরণ পাল্টে অনুপমকে অনুব্রত মণ্ডল 'ছাগল' বলে সম্বোধন কটাক্ষ করেছিলেন। এই অধ্য়ায়কে পিছনে রেখে ,ভোট রাজনীতির পারদ চড়িয়ে এদিন তৃণমূলের জেলা সভাপতির অনুব্রত মণ্ডলের সঙ্গে মধ্যাহ্ন ভোজে দেখা গেল যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে।

'অনু'-যোগ!

'অনু'-যোগ!

'অনু'ব্রত মণ্ডল আর 'অনু'পম হাজরার এই সাক্ষাৎকার ঘিরে বাংলার রাজনীতিতে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। এদিন স্নেহের সুরে অনুব্রত বলেন,'বোকামি করেছে ও'। পাশাপাশি রাঢ়বাংলার দাপুটে তৃণমূল নেতা কেষ্টর দাবি, দলে থাকলে অনুপমকেই বীরভূম থেকে টিকিট দেওয়া হত।

জল্পনা উস্কে...

জল্পনা উস্কে...

কিছুদিন আগে যাদবপুরে বিজেপি কর্মীদের উপর চটে গিয়ে তাঁদের অকর্মন্য বলে গাবি করেন অনুপম হাজরা। আপ এই ঘটনার পর এদিন বীরভূমে অনুপম ভোট দিতে এসে বিরোধী অনুব্রতর বাড়িতে বসে খেলেন মধ্যাহ্নভোজ। ফলে জল্পনা তো উস্কে যাবেই!

'দলে ফিরিয়ে নেব'!

'দলে ফিরিয়ে নেব'!

একদিন যাঁকে 'ছাগল' বলে কটাক্ষ করেছিলেন অনুব্রত মণ্ডল সেই অনুপম হাজরাকেই দলে ফিরিয়ে নেওয়ার কথা বললেন অনুব্রত মণ্ডল। এদিন অনুপমকে পাশে বসিয়েই এমন কথা বলেন বীরভূমের কেষ্ট।

মাছে-ভাতে ভোজ!

এদিন তৃণমূলের দফতরে ছিলেন 'নজরবন্দি' অনুব্রত। আর তাঁকে ফোন করেই সেখানে যান অনুপম হাজরা। সেখানে গিয়েই রীতিমত জাঁকিয়ে মাঝভাত খেয়ে আসেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। পাতে পড়েছিল পোস্তও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+