বাংলায় উত্থান ঘটছে বিজেপির! ভোট বৃদ্ধির হারে তৃণমূলকেও টেক্কা লোকসভায়
বাংলায় কি তৃণমূলের আধিপত্য বজায় থাকবে, নাকি উত্থান ঘটবে বিজেপির। ২০১৯-এর লোকসভা নির্বাচন কিন্তু সেই নিরিখে বিশেষ গুরুত্বপূর্ণ। এসি নিয়েলসনের সমীক্ষার আভাস কিন্তু রাজ্যে অন্য ইঙ্গিত দিচ্ছে।
বাংলায় কি তৃণমূলের আধিপত্য বজায় থাকবে, নাকি উত্থান ঘটবে বিজেপির। ২০১৯-এর লোকসভা নির্বাচন কিন্তু সেই নিরিখে বিশেষ গুরুত্বপূর্ণ। এসি নিয়েলসনের সমীক্ষার আভাস কিন্তু রাজ্যে অন্য ইঙ্গিত দিচ্ছে। রাজ্যে বাড়ছে বিজেপি। বিজেপি শুধু দ্বিতীয় শক্তি হিসেবেই রাজ্যে উঠে আসছে না, তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে যে তাঁরা তৈরি, তেমনই ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা।

শতাংশের বিচারে তৃণমূল কমছে, বাড়ছে বিজেপি
এবার শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৭ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। বামেরা পেতে পারে ২৪ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে মাত্র ৯ শতাংশ ভোট। এক্ষেত্রে সব রাজনৈতিক দলকে টেক্কা দিয়ে একমাত্র বিজেপি ভোট বাড়াতে সমর্থ হচ্ছে।

২০১৪-র নিরিখে এবার বিজেপি
এসি নিয়েলসনের সমীক্ষার ইঙ্গিত, আসন সংখ্যার সঙ্গে সঙ্গে ভোট শতাংশেও বাড়ছে বিজেপি। এবার বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। গতবার ১৬ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। অর্থাৎ এবার এক লাফে ১০ শতাংশ ভোট বাড়তে পারে বিজেপির।

সামান্য হলেও কমছে তৃণমূল
তৃণমূলের ভোট শতাংশ ৩৯ শতাংশ থেকে কমতে পারে ৩৭-এ। ২০১৪ নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৯.০৫ শতাংশ ভোট। এসি নিয়েলসনের সমীক্ষা দেখাচ্ছে, তৃণমূল ভোট শেয়ার কমতে পারে ২ শতাংশ। তা সত্যি হলে তৃণমূলের কাছে একপ্রকার ধাক্কাই হবে এই ফল।

বামফ্রন্ট ও কংগ্রেস
বামফ্রন্টের ভোট শেয়ারও হ্রাস হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এসি নিয়েলসন। বামেদের ভোট কমে ২৯ শতাংশ থেকে ২৫ শতাংশ হতে পারে। কংগ্রেসের ভোট শতাংশ কমতে পারে তিন শতাংশ। গতবার কংগ্রেস পেয়েছিল ১০ শতাংশ ভোট। এবার তারা পেয়ে পারে ৭ শতাংশের আশেপাশে।

শতাংশে পিছিয়েও বাজিমাত কংগ্রেসের
এখানে তাৎপর্যপূর্ণ যে কংগ্রেস ৯ শতাংশ ভোট পেয়েও জিততে পারে তিনটি আসন। সেক্ষেত্রে বামেরা ২৪ শতাংশ ভোট পেয়েও একটি আসনও জিততে পারবে না। গতবারের প্রাপ্তি চারটির মধ্যে কংগ্রেস তিনটি আসন ধরে রাখতে সমর্থ হতে পারে। অর্থাৎ একটি মাত্র আসন কমতে পারে কংগ্রেসের। কিন্তু বামফ্রন্ট তাঁদের দুটি আসন ধরে রাখতে পারবে না, সমীক্ষায় এমনই আভাস।












Click it and Unblock the Notifications