শপথ নিয়েই বিদ্রোহী বিজেপি বিধায়করা, বিধানসভা বয়কটের সিদ্ধান্ত, নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি
শপথ নিয়েই বিদ্রোহী বিজেপি বিধায়করা, বিধানসভা বয়কটের সিদ্ধান্ত, নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি
এতে একে শপথ নিয়েছেন বিজেপি বিধায়করা। তারপরেই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী স্পিকার নির্বাচনও তাঁরা অংশ নেবেন না বলে জানিয়েছেন। রাজ্যে যতদিন না ভোট পরবর্তী হিংসা মিটছে ততদিন তাঁরা বিধানসভা অধিবেশনে ংশ নেবেন না বলে জানিয়েছেন। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে।

ভোটপরবর্তী হিংসা রাজ্যে
তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর থেকেই ভোট পরবর্তী হিংসায় তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। অসংখ্য বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া। তাঁদের বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। মারধর করা হচ্ছে বিজেপি কর্মীদের। তাঁদের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।

আক্রান্ত কেন্দ্রীয়মন্ত্রী
রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল রাজ্যে এসেছে হিংসার ঘটনা খতিয়ে দেখতে। গতকবা মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধরন। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিধানসভা বয়কট
গতকালের পর আজও বিধানসভায় শপথ গ্রহন করেছেন বিজেপির বিধায়করা। মুকুল রায় শপথ গ্রহন করেছেন। তারপরেই বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনও ভাবেই তাঁরা বিধানসভার অধিবেশনে অংশ নেবেন না। এক প্রকার বিধানসভা অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যতদিন না রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ হচ্ছে ততদিন তাঁরা বিধানসভা বয়কট করবেন বলে জানিয়েছেন। এমনকী স্পিকারের নির্বাচনেও বিজেপি বিধায়করা অংশ নেবেন না বলে জানিয়েছেন।

মমতার পাল্টা অভিযোগ
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে পাল্টা নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি জেলায় জেলায় গিয়ে হিংসার উস্কানি দিচ্ছে। সেকারণেই এই ধরনের ঘটনা ঘটছে। বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিেয় বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications