থানায় ঢুকে আইসিকে চমকালেন বাবুল সুপ্রিয়ো! রাতে মহিলাদের ওপর হামলা ঘিরে তুলকালাম বিজেপি মন্ত্রীর

থানায় ঢুকে আইসি রবীন্দ্রনাথ দলুইয়ের ঠিক পাশে একটি চেয়ারে বসেছিলেন তিনি,চলছিল বাদানুবাদ। ক্রমাগত সুর চড়াচ্ছিলেন বাবুল সুপ্রিয়ো। ততক্ষণে বরাকরের গোটা থানা ঘেরাও করে ফেলেছেন মহিলারা।

থানায় ঢুকে আইসি রবীন্দ্রনাথ দলুইয়ের ঠিক পাশে একটি চেয়ারে বসেছিলেন তিনি,চলছিল বাদানুবাদ। ক্রমাগত সুর চড়াচ্ছিলেন বাবুল সুপ্রিয়ো। ততক্ষণে বরাকরের গোটা থানা ঘেরাও করে ফেলেছেন মহিলারা। আর মহিলাদের অভিযোগ ঘিরে বরাকর থানার আইসিকে রীতিমত হুমকি দিতে দেখা গেল কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়োকে। ঘটনা শনিবার রাতের।

থানায় ঢুকে আইসিকে চমকালেন বাবুল! রাতে মহিলাদের ওপর হামলা ঘিরে তুলকালাম বিজেপি মন্ত্রীর

অভিযোগ, বিজেপির দলীয় নেতার বাড়িতে রাতের অন্ধকারে চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছে পুলিশ। শুধু তাই নয়, রাতের অন্ধকারে মহিলাদের হেনস্থা করা , অত্যাচার করার মতো অভিযোগও ছিল। এখানেই শেষ নয়, মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের ওপর অত্যাচার চলেছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগ ঘিরে থানার ভিতরে আইসিকে ঘিরে ধরে রীতিমত চলল খেউর। বাবুল সুপ্রিয়োর মুখেও শোনা গেল একাধিক হুমকি।

এদিন থানার আইসিল রবীন্দ্রনাথ দলুইকে খেউরের পাশাপাশি, থানার আইসে 'নীচ,নরকের কীট ' বলেও আখ্যা দেন বাবুল সুপ্রিয়ো। গোটা ঘটনা ফোনের ক্যামেরায় ভিডিও করার সময় বাবুল সুপ্রিয়ো প্রশ্ন তোলেন , কেন মহিলা পুলিশ ছাড়া মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছিল? বাবলু সুপ্রিয়োর দাবি, কোনও কারণ ছাড়াই বিজেপি কর্মী রাজু যাদব সহ বাকিদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। সঙ্গে মহিলাদের ওপর চলে অত্যাচার , চলেছে গালিগালাজও। তার প্রতিবাদেই শনিবার রাতে থানা ঘেরাও করা হয় বলে জানান বাবুল সুপ্রিয়ো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+