হামলায় অভিযুক্ত বিজেপি! মুলচেকা লেখানোরও অভিযোগ তৃণমূলের
পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার এক তৃণমূল কংগ্রেস কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকার এক তৃণমূল কংগ্রেস কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সন্দীপ ঘোষ নামের ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে তুলে নিয়ে গিয়ে একটা ঘরে আটকে রেখে মারধর করা হয়। তাকে জোর করে কান ধরে বলতে বাধ্য করা হয় যে সে আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না। এ নিয়ে রবিবার শালবনি থানায় অভিযোগ দায়ের করে সন্দীপ।

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব। বিজেপির নেতা অরূপ দাস বলেছেন যে তাদের দলের কেউ এই ধরনের কাজের সঙ্গে জড়িত নয়। তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করছে পাল্টা দাবি করেছে বিজেপি।
শনিবার রাতে যখন সন্দীপ ঘোষ বাড়ি ফিরছিলেন সেই সময় চকতারিনীর কাছে বিজেপির লোকজন তাকে ঘিরে ধরে বলে অভিযোগ। সন্দীপ জানিয়েছেন, ওরা নিয়ে গিয়ে মারধর করে ও কান ধরে বলতে বাধ্য করে যে তিনি আর তৃণমূল কংগ্রেস করবেন না।












Click it and Unblock the Notifications