বীরভূমের খুন হওয়া সিপিএম নেতার দেহ উদ্ধার, গ্রেফতার এক দম্পতি
উদ্ধার হল বীরভূম জেলার নানুর এলাকার সিপিএম নেতা সুভাষচন্দ্র দে-র দেহ।
উদ্ধার হল বীরভূম জেলার নানুর এলাকার সিপিএম নেতা সুভাষচন্দ্র দে-র দেহ। তাকে খুন করে, তার দেহ টুকরো টুকরো করে কেটে চটের বস্তার মধ্যে ভরে ফেলে দেওয়া হয়। পুলিশ জানায় যে সুভাষচন্দ্র দে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ আসার পর এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই সিপিএম নেতাকে খুন করা হয়। ধৃতরা এই খুনের ঘটনা স্বীকার করেছে বলে দাবি করে পুলিশ।

সুভাষচন্দ্র দের বাড়ি নানুর এলাকার বাসাপাড়ার কাছে ছত্রভঙ্গ গ্রামে। তিনি একজন জীবন বিমা এজেন্ট। সূচপুর গণহত্যা মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। কয়েক বছর জেলেও ছিলেন।
গত ১৮ তারিখ বোলপুর গিয়েছিলেন তিনি। সেখান থেকে ইলামবাজার হয়ে গিয়েছিলেন জয়দেব এলাকায়। তার পর থেকে আর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে পরে বাসাপাড়া কলেজের সামনে তার মোটর সাইকেল পাওয়া যায়। এলাকার সিপিএম নেতা আসগর আলি অভিযোগ করেন যে এই সিপিএম নেতাকে অপহরণ করা হয়েছে। নানুর থানায় মিসিং ডাইরি করা হয়।
পরে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানায় যে সুভাষচন্দ্রদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে এক মহিলার। তার বাড়ি বাসাপাড়া এলাকায়। তিনি এখন থাকেন দুবরাজপুর এলাকায়।
পুলিশ জানায় যে তদন্তে নেমে তারা এই মহিলা ও তার স্বামী কে জেরা করে। জেরায় তারা স্বীকার করেছেন যে সুভাষচন্দ্রদের মাথায় আঘাত করে খুন করার পর তার দেহ টুকরো টুকরো করে কেটে চটের বস্তার মধ্যে ভরে ফেলে সুভাষচন্দ্র দের মোটর সাইকেলে করেই তা কিছু দূরে ফেলে দেওয়া হয়। একটি বস্তা ফেলা হয়েছে অজয় নদে, অন্য বস্তা ফেলা হয়ে বাঁশ বাগানের মধ্যে।
পুলিশ জানায় যে এই দম্পতি স্বীকার করেছেন বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই সিপিএম নেতা কে খুন করা হয়েছে । এই ব্যক্তিই মৃতের টুকরো টুকরো দেহ ফেলে বাসাপাড়া কলেজের সামনে তার মোটর সাইকেল রেখে আসে।
সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে মৃতের টুকরো টুকরো দেহ যেখানে ফেলা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে।












Click it and Unblock the Notifications