প্রচার সারতে অনুমতি চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ বিমল গুরুংরা
এদিন বিমল গুরুংরা কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিমল গুরুং, রোশন গিরিরা। আবেদন ছিল লোকসভা ভোটের প্রচার করতে দিতে হবে। আদালতে ভোট প্রচারের জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন গ্রেফতারি এড়ানোর আবেদন করেছিলেন তাঁরা। সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টে আবেদন করতে হবে। আগামী চারদিনের মধ্যে মীমাংসা করতে হবে। জানিয়ে দেওয়া হবে, গুরুংরা ভোটের ময়দানে প্রচারে নামতে পারবেন কিনা।

রাজ্য সরকার বিমল গুরুংদের আবেদনের বিরোধিতা করে। সূত্রের খবর, এদিন বিমল গুরুংরা কলকাতা হাইকোর্টের অধীন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছেন। আদালত শুনানির পর রায় ঘোষণা করবে চারদিনের নির্দিষ্ট সময়ের মধ্যেই।
প্রসঙ্গত, ২০১৭ সালে দার্জিলিংয়ে অশান্তি ছড়ানোর ঘটনা ও এক পুলিশ কর্মী খুন হওয়ার পর থেকেই নিখোঁজ বিমল গুরুং, রোশন গিরিরা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় রাজ্য সরকার মামলা দায়ের করেছে।
একসময়ে গুরুংদের হাত ধরে পাহাড়ে তৃণমূল জমি শক্ত করেছে। মোর্চার সমর্থনেই তৃণমূল প্রার্থী অমর রাই প্রার্থী হয়েছেন। তবে গুরুংরা এখন বিক্ষুব্ধ গোষ্ঠী। তাঁরা সমর্থন করেছেন বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তকে। সেটাকে সমর্থন করেছে জিএনএলএফও। ফলে জমে উঠেছে পাহাড়ের রাজনীতি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications