বিজেপিকে সমর্থন দিয়েছেন, ভোট-উৎসবে কি পাহাড়ে মিলবে গুরুংদের প্রবেশাধিকার
গোর্খাজনমুক্তি মোর্চার কর্তৃত্ব বিমল গুরুংয়ের হাত থেকে বিনয় তামাংয়ের হাতে ওঠার পরই বিজেপির শিরে সংক্রান্তি অবস্থা হয়ে উঠেছিল।আপাতত সেই পরিস্থিতির পরিবর্তন হয়ে শক্তিধর প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি
গোর্খা জনমুক্তি মোর্চার কর্তৃত্ব বিমল গুরুংয়ের হাত থেকে বিনয় তামাংয়ের হাতে ওঠার পরই বিজেপির শিরে সংক্রান্তি অবস্থা হয়ে উঠেছিল। আপাতত সেই পরিস্থিতির পরিবর্তন হয়ে শক্তিধর প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বিজেপি। সৌজন্যে সেই বিমল গুরুং। এই অবস্থায় বিজেপির পক্ষে ভোট করাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি এবং তাঁর সহযোগী রোশন গিরি।

পাহাড় উত্তপ্ত হওয়ার পর লুক আউট নোটিশে পাহাড় ছাড়া বিমল গুরুং ও রোশন গিরি। এরপরই মোর্চার কর্তৃত্ব চলে আসে বিনয় তামাংয়ের হাতে। বিনয় তামাংকে তুরুপের তাস করে পাহাড়ে শাস্তি ফেরান মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় পাহাড়ের রাশ যখন মমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন, তখনই গোপন ডেরা থেকে গুরুংয়ের সমর্থন বিজেপিকে।
Supreme Court reserves judgement for tomorrow on the petition filed by Gorkha Jan Mukti Morcha (GJM) leaders Roshan Giri and Bimal Gurung seeking a direction to grant them interim protection for three weeks to allow them to participate in the general elections. pic.twitter.com/pp5JnxjuvF
— ANI (@ANI) April 2, 2019
শুধু সমর্থনই নয়, গুরুং জিএনএলএফের সমর্থনও আদায় করে নেন বিজেপির জন্য। গুরুংপন্থী মোর্চা, জিএনএলএফের সমর্থনে তাই শক্তিধর প্রতিপক্ষ হিসেবে বিজেপির উত্থান হয় পাহাড়ে। এই অবস্থায় বিমল গুরুং ও রোশন গিরি সুপ্রিম কোর্টে আবেদন জানালেন পাহাড়ে প্রবেশাধিকারের। তাঁরা চান তিন সপ্তাহ অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হোক। এবং তাঁদের সুরক্ষার বন্দোবস্ত করা হোক।
সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছে। বুধবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় রাজনৈতিক মহল এখন তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। বিমল গুরুং ও রোশন গিরিকে নিয়ে কী নির্দেশ দেয় আদালত, তাঁদের পাহাড়ে প্রবেশাধিকার দেয় কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications