পুজোর আগেই বিধাননগর কমিশনারেটের খাকি উর্দি বদলে হল সাদা
পুজোয় নতুন পোশাক পেল বিধাননগর পুলিশ।
পুজোয় নতুন পোশাক পেল বিধাননগর পুলিশ। পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশিকা জারি করে জানায়, চলতি মাসের ১ তারিখ থেকে রাজ্যের প্রত্যেকটি কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের নিচের পদে অর্থাৎ ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত প্রত্যেক পুলিশের পোশাক খাকি রঙের বদলে সাদা করতে হবে।

সেই নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর থেকে হাওড়া কমিশনারেটের পোশাক পরিবর্তন করা হয়। খাকির বদলে সাদা পোশাকে দেখা যায় কমিশনারেটের পুলিশ বাহিনীকে।
এবার সেই পথেই হাঁটল বিধাননগর কমিশনারেটের পুলিশ বাহিনী। এদিন বুধবার থেকে নতুন সাদা পোশাকে দায়িত্ব সামলাতে নামলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তারা।
রাজ্যের তৃণমূল নেতা তথা বিধাননগরের মহানাগরিক সব্যসাচী দত্ত জানান, তিনি কলকাতা থেকে ফিরছিলেন। গাড়িতে চোখ লেগে গিয়েছিল। রাস্তায় নতুন পোশাকের পুলিশ দেখে তিনি ভাবেন কলকাতা বোধহয় পেরোননি। পরে ভুল ভাঙলে বুঝতে পারেন বিধাননগরে পৌঁছে গিয়েছেন।
এদিন বিধাননগর কমিশনারেটের অনুষ্ঠানে এসে তৃণমূল নেতা সুজিত বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ খুবই ভালো। আগের সরকার এটুকুও করেনি।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি?












Click it and Unblock the Notifications