বৃহস্পতিবার মনোনয়ন, ভবানীভবনে হাজিরা দেবেন না ভারতী

মনোনয়ন জমা দেওয়ার কথা থাকায়, বৃহস্পতিবার সিআইডির ডাকে ভবানীভবনে যাবেন না রাজ্যের প্রাক্তন আইপিএস তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

মনোনয়ন জমা দেওয়ার কথা থাকায়, বৃহস্পতিবার সিআইডির ডাকে ভবানীভবনে যাবেন না রাজ্যের প্রাক্তন আইপিএস তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

ভারতী ঘোষের দাবি, মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি আগেই ঠিক হয়েছিল। তাঁর আইনজীবী ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে, তাঁর নির্বাচনী প্রোগ্রাম সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বলেও দাবি ঘাটালের বিজেপি প্রার্থীর। একই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডিকেও অন্য দিন ঠিক করতে আবেদন করা হয়েছিল বলেও জানিয়েছেন সোনা হাতানো মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন আইপিএস। আইনের প্রতি তার আস্থা আছে বলে জানিয়েও ভারতী ঘোষের অভিযোগ, তাঁকে হেয় করা এবং নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটানোর জন্যই এই চক্রান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়ন, ভবানীভবনে হাজিরা দেবেন না ভারতী

দাসপুর থানা এলাকায় সোনা হাতানো মামলায় অন্যতম অভিযুক্ত ভারতী ঘোষ। এলাকায় নিজের প্রভাব খাটিয়ে তিনি প্রমাণ লোপাট করতে পারেন, আশঙ্কার কথা জানিয়ে, পশ্চিম মেদিনীপুর এবং রাজ্যে যাতে ভারতী ঘোষ ঢুকতে না পারেন, সেই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সোনা তোলাবাজি মামলায় সিআইডি যে কোন সময় জেরা করার জন্য ডাকতে পারে ঘাটালের বিজেপি প্রার্থীকে। তবে ভারতী ঘোষকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই ভারতী ঘোষকে নোটিশ পাঠিয়ে বৃহস্পতিবার ভবানীভবনে ডেকে পাঠায় সিআইডি।

এরই প্রেক্ষিতে ভারতী ঘোষের বক্তব্য, পনেরো মাস আগে তিনি পুলিশের চাকরি ছেড়েছেন। এতদিন পর তাঁকে জেরা করার প্রয়োজন হয়েছে সিআইডির। তাঁর নির্বাচনী প্রচার আটকানোর জন্য এই চক্রান্ত বলে অভিযোগ ভারতী ঘোষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+