Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BGBS: বাণিজ্য সম্মেলনে মমতা-স্তুতি মুকেশ আম্বানির, বাংলায় বিনিয়োগ নিয়ে কী বললেন রিলায়েন্স কর্তা-সহ শিল্পপতিরা?

BGBS 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে চাঁদের হাট। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বুধবার ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Biswa Banga Banijyo Sammelon) প্রথম দিন। সেখানেই হাজির হন মুকেশ অম্বানি (Mukesh Ambani), সজ্জল জিন্দল-সহ বাকি শিল্পপতিরা।

বিদেশ থেকে বিজিবিএসে এদিন উপস্থিত ছিলেন ২০০ জন প্রতিনিধি। বাংলায় বিনিয়োগের প্রতিশ্রুতি অম্বানি-সহ বাকিদের। মমতার (Mamata Banerjee) আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) ও ভুটানের মন্ত্রীও।

Mukesh ambani

এদিন বিজিবিএসে বক্তব্যের শুরুতেই মা কালী থেকে রবীন্দ্র নজরুল-সহ বাংলার মনীষীদের প্রতি প্রণাম জানান রিলায়েন্স কর্তা (Reliance CEO) মুকেশ আম্বানি। বাংলায় শিল্পের নবজাগরণ ঘটেছে বলে জানান তিনি। শিল্প সম্মেলন আসতে পেরে খুশি ব্যক্ত করেন আম্বানি। বলেন, "মমতা দিদি মানেই শিল্প, ব্যবসা, বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল, বিশ্বের কোনও শক্তি বাংলার পুনরুত্থান আটকাতে পারবে না।"

বিজিবিএসের মঞ্চে মমতার ভূয়সী প্রশংসা আম্বানির। মমতার নামের মাহাত্ম্য ব্যাখা করে মুকেশ আম্বানি বলেন, "মমতার অর্থ মায়া, সহানুভূতি। রোজ ৬৪০০০ স্টেপ হাঁটেন উনি। ওটাই ওনার শক্তি। অক্লান্ত নেত্রী মমতা দেশের অন্যতম দক্ষ শাসকদের মধ্যে একজন।" আগামী দশ বছরে বাংলায় বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি রিলায়েন্স গোষ্ঠীর। ৫০ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন মুকেশ আম্বানি।

বাংলায় মোবাইল নেটওয়ার্ক ও আর্টিফিশাল ইনটেলিজেন্সের উপর জোর দিলেন রিলায়েন্স কর্তা। তিনি বলেন, "কলকাতা থেকে জিওর পথচলা শুরু। আজ জিও বিশ্বের সবচেয়ে বড় ডেটা সংস্থা। ৯ মাসে বাংলায় তৈরি হবে এআই ডেটা সেন্টার। রাজ্যে ১৩০০ রিলায়েন্স সেন্টার রয়েছে। কলকাতায় সবচেয়ে বেশি জিও গ্রাহক রয়েছে। সোনার বাংলা গড়তে সোলার বাংলার তৈরি লক্ষ্য। বাংলার সঙ্গে রিলায়েন্সের নিবিড় যোগাযোগ।"

রিলায়েন্স সর্বদা বাংলার পাশে থাকবে বলে প্রতিশ্রুতি মুকেশ আম্বানির। বাংলার জামদানি, মুর্শিদাবাদ, বিষ্ণুপুরী, বালুচরি সিল্ককে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি মুকেশ আম্বানির। কালীঘাট মন্দিরের সংস্কারে আর্থিক সাহায্যেরও ঘোষণা মুকেশ অম্বানির। বাংলায় বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে এদিন বলেন সৌরভ গাঙ্গুলিও।

বাংলায় বিনিয়োগের পরিবেশ ভালো রয়েছে বলে জানান জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দল। দেশের উন্নয়নে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য তাঁর। বিদ্যুৎক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন তিনি।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলার সঙ্গে ঝাড়খণ্ডের প্রচুর মিল রয়েছে বলে জানান তিনি। ঝাড়খণ্ডে প্রচুর খনিজ সম্পদ রয়েছে বলে জানান তিনি।

গ্রিন এনার্জি-সহ একাধিক ক্ষেত্রে বাংলার সঙ্গে যৌথভাবে কাজ করার বার্তা ভুটানের মন্ত্রীরও। এদিকে, বাংলায় হোটেল ব্যবসায় ১২০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওটিয়ার। গ্রুপের আরও ৫টি হাসপাতাল ও গলফ টাউনশিপে বিনিয়োগের আশ্বাস দেন তিনি।

সবশেষে বক্তব্য রাখতে উঠে সকল বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা। বিশেষভাবে ধন্যবাদ জানান আম্বানি পরিবারকেও। রসিকতা করে মমতা বলেন, "মুকেশ তো সবই বলে দিল, আমি আর কী বলব?"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+