সকালেই বুথে বুথে অভিযোগ! নিজে গিয়ে বহরমপুরে শহরে এজেন্ট বসালেন অধীর
সাত সকালেই বুথ বুথে এজেন্ট না বসতে দেওয়ার অভিযোগ কংগ্রেসের। বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে এনিয়ে উত্তেজনা দেখা দেয়।
সাত সকালেই বুথ বুথে এজেন্ট না বসতে দেওয়ার অভিযোগ কংগ্রেসের। বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে এনিয়ে উত্তেজনা দেখা দেয়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নিজে দাঁড়িয়ে থেকে বুথে এজেন্ট বসানোর ব্যবস্থা করেন তিনি।

সময়টা তখন সকাল সাড়ে ছটার আশপাশে। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে হঠাৎই উত্তেজনা। কংগ্রেস এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। পৌঁছে যান অধীর চৌধুরী। তিনি নিজে বিরোধী এজেন্টদের ধমক দেন। বলেন তিনি নিজে রয়েছেন। এজেন্ট বসিয়ে এলাকা ছাড়েন তিনি।
অধীর চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের আশ্বাস অনুযায়ী ৯৮ শতাংশের বেশি বুথে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাকিগুলিতে রাজ্য পুলিশ। কিন্তু রাজ্য পুলিশে বিশ্বাস নেই। কেননা ডিএম এবং এসপি হল তৃণমূলের এজেন্ট। অভিযোগ করেছেন তিনি। যেখান থেকেই অভিযোগ আসছে, সেখাইনেই ছুটে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]












Click it and Unblock the Notifications