ভুয়ো ভোটারকে তাড়া করলেন অধীর! তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা

ভুয়ো ভোটারের পিছু ধাওয়া করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঘটনাস্থল বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজের ১২৩ নম্বর বুথ।

ভুয়ো ভোটারের পিছু ধাওয়া করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ঘটনাস্থল বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজের ১২৩ নম্বর বুথ। অধীর চৌধুরীর চিৎকার শুনে দলের কর্মীরা ধরে ফেলে সেই ভুয়ো ভোটারকে। দলীয় পার্টি অফিসে বলে ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।

ভুয়ো ভোটারকে তাড়া করলেন অধীর! তৃণমূলকর্মীদের সঙ্গে বচসা

ছবিতে দেখা যাচ্ছে অধীর চৌধুরী কৃষ্ণনাথ কলেজের বুথে ঢুকছেন। তিনি এগিয়ে যান ভিতরের দিকে। তাঁকে দেখেই সেখানে থাকা যুবকরা একে একে সরে পড়তে থাকে। এরই মধ্যে সন্দেহ হওয়ায় এক যুবকের পিছু ধাওয়া করেন অধীর। বুথের বাইরে যেতেই ওই যুবককে ধাওয়া করেন কংগ্রেস কর্মীরা। যুবককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর অনুযায়ী, খবর পেয়েই সেখানে ভিড় জমায় তৃণমূল কর্মী সমর্থকরা। তারা অধীর চৌধুরীর বিরুদ্ধেই বুথের মধ্যে ঢুকে গুণ্ডামির অভিযোগ তোলে। ভোটারদের ভয় দেখিয়ে বাইরে বের করার অভিযোগও করে তারা। কিছুক্ষণের মধ্যে দুপক্ষের উপস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+