শ্রীনগরে বাঙালি সিআরপিএফ গ্রুপ মাস্টার খুন নিয়ে চরম ধোঁয়াশা
শ্রীনগরে বাঙালি সিআরপিএফ গ্রুপ মাস্টার খুন নিয়ে চরম ধোঁয়াশা
শ্রীনগরে বাঙালি সিআরপিএফ গ্রুপ মাস্টার খুন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চায় মৃত জনের পরিবার। জানা গিয়েছে, বসিরহাটের বাদুড়িয়া থানার কুলিয়া নয়াবস্তিয়া গ্রামের বছর সাতচল্লিশের পিন্টু মণ্ডল। সিআরপিএফ জওয়ান শ্রীনগরে গ্রুপ মাস্টার ছিলেন। ৩২ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করছেন। গতকাল সোমবার সেক্টর থেকে স্ত্রী রেবা মন্ডলের কাছে মৃত্যুর খবর আসে। জানানো হয়, করোনাতে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু একজন সিআরপিএফ জওয়ানের হঠাৎ করোনায় মৃত্যু হওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

মৃতের পরিবার জানিয়েছে, রবিবার রাত্রে স্ত্রীর সঙ্গে পিন্টুর ভিডিও কলিংয়ে কথা হয়। তখনও জানানো হয় নি যে সে করোনায় আক্রান্ত। ঠিক পরের দিন ১২ ঘণ্টার মধ্যে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। পরিবারের অভিযোগ তার মাথায় পিছনের দিক থেকে পাঁচটি গুলি করে খুন করেছে তার সহকর্মীরা। মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে সহকর্মীরা খুন করে করোনা বলে তাদের মৃতদেহ বাড়িতে দিচ্ছে না। এর বিচার বিভাগীয় সঠিক তদন্ত চায় পরিবার।
পরিবারের দাবি, অফিশিয়ালি গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র নিয়ে অফিসের মধ্যে কয়েক মাস ধরে ঝামেলা চলছিল। আরও দাবি যদি কোভিট ১৯এ মৃত্যু হয়ে থাকে তাহলে তার মাথার পেছনে ও হাতে ব্যান্ডের ছড়ানো, পোশাকে রক্তের ছাপ কেন? তাছাড়াও এই অল্প সময়ের মধ্যে কিভাবে কোভিট পজিটিভ রিপোর্ট আসলো? পুরো বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছে পরিবারের লোকজন, এই ঘটনা নিয়ে উচ্চপদস্থ তদন্ত হোক তাহলে আসল ঘটনা বেরিয়ে আসবে এমনটাই দাবি পরিবারের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মণ্ডল পরিবারের মধ্যে। ক্ষোভ উগরে দিয়েছে গ্রামবাসীরা একজন বাঙালি সিআরপিএফ জওয়ান যে কোয়ার্টার মাস্টার ছিল। দীর্ঘদিন ধরে চাকরি করছেন দেশের সেনাবাহিনীতে।
মৃত সিআরপিএফ জওয়ানের স্ত্রী রেবা মন্ডল জানিয়েছেন তার সহকর্মী সুরজিৎ সিং, জয় চন্দন, সালমান মুখরামরা তাকে পরিকল্পনা করে গুলি করে খুন করেছে। কেননা শেষ বাড়ির সঙ্গে কথা হয় সেখানে তার এই শত্রুতার কথা এবং সহকর্মীদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন স্ত্রী রেবাকে। গত একমাস আগে সিআরপিএফ জাওয়ান পিন্টু মণ্ডলের বাড়ি আসার কথা ছিল। কিন্তু দেশজুড়ে লকডাউন হয়ে যাওয়ার জন্য বিমান যাত্রা বন্ধ থাকার ফলে বাড়িতে আসতে পারিনি ওই জওয়ান।












Click it and Unblock the Notifications