বিজেপিতে মোহভঙ্গ, 'ভুল শোধরাতে' তৃণমূলে যোগদান পার্নো মিত্রর
আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে শুরু সেলেবদের দলবদলের পালা। বিজেপিতে মোহভঙ্গ হওয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অভিনেত্রী পার্নো মিত্র।
তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ দলীয় নেতাদের উপস্থিতিতে এই যোগদান সম্পন্ন হয়।

বিজেপিতে যোগদানের পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পার্নোকে বরানগরের প্রার্থী করা হয়েছিল। তবে তিনি হেরে গিয়েছিলেন তাপস রায়ের কাছে। তাপস রায় দলবদল করে এখন বিজেপিতে।
সেবারের ভোটের পর পার্নোকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। এবার তিনি ফুল বদলালেন। পার্নো তৃণমূলে যোগদানের পর বলেন, "এটা আমার একটি বিশেষ দিন, এবং আমি আমার ভুল সংশোধন করতে চাই।"
রাজ্যের শাসকদলের সঙ্গে যুক্ত হওয়ার এই সিদ্ধান্তকে তিনি সচেতন পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের জুলাইয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আসন্ন নির্বাচনে পার্নোকে তৃণমূল প্রার্থী করবে কিনা তা বলবে সময়। ইতিমধ্যেই তৃণমূলের টিকিটে টলিউডের অনেকেই সাংসদ বা বিধায়ক নির্বাচিত হয়েছেন। বাংলার বেশ কিছু অভিনেত্রীও রয়েছেন সেই তালিকায়।
-
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন












Click it and Unblock the Notifications