পুজোর আগে বৃষ্টি কি পিছু ছাড়বে বঙ্গের? উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
পুজোর আগেও বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। ফের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর জেরে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সপ্তাহের শেষে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হলেও পরিমাণ কমবে।












Click it and Unblock the Notifications