Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আজ বাঙালির শুভ নববর্ষ, ১৪২৮-কে বিদায় জানিয়ে ১৪২৯-কে স্বাগত জানাল বঙ্গবাসী

আজ বাঙালির শুভ নববর্ষ, ১৪২৮-কে বিদায় জানিয়ে ১৪২৯-কে স্বাগত জানাল বঙ্গবাসী

১৪২৮-কে বিদায় জািনয়ে ১৪২৯-কে স্বাগত জানাল বাংলা। আজ বাঙালির পয়লা বৈশাখ। নতুন জামা, মিষ্টি,হালখাতা। সবে মিলে বাঙািলর প্রাণের উৎসব। পয়লা বৈশাখের সকাল থেকেই কালীঘাট, দক্ষিনেশ্বরের মন্দিরে ভিড়। হাল খাতা করানোর লম্বা লাইন। এ যেন বাঙালির নিজের মনের উৎসব।

আজ বাঙালির শুভ নববর্ষ

বাঙালির একান্ত নিজস্ব উৎসব প্রাণের উৎসব। পয়লা বৈশাখ। বাংলা ক্যােলন্ডারে আরও একটা নতুন বছর শুরু হল। ১৪২৮কে বিদায় জানিয়ে ১৪২৯-কে স্বাগত জানাল বাঙািল। বাংলা ক্যােলন্ডারে এগিয়ে গেল আরও একটা নতুন বছর। সকাল থেকেই মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার ভিড়। কালীঘাটের মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বর মন্দির, লেক কালীবাড়িেত লম্বা লাইন। বছরের শুরুতেই হালখাতা মায়ের পায়ে ছুঁইয়ে বছরের শুরুর দিনে ঠাকুরের আশির্বাদ নেন ব্যবসায়ীরা। তার বিকেেল দোকােন দোকানে হালখাতা করা হয়। মিষ্টি ক্যােলন্ডার দিয়ে ক্রেতাদের মুখ মিষ্টি করেন দোকানিরা।

আজ বাঙালির শুভ নববর্ষ

নতুন পোশাক পরা এই দিনে আবশ্যিক। ছোট থেকে বড় সকলেই নতুন পোশাকে সাজেন সকলে। এই প্রথম করোনা আতঙ্ক কাটিয়ে নববর্ষের আনন্দে মেতেছেন বঙ্গবাসী। অনেক জায়গায় সকােল প্রভাত ফেরীও হয়েছে।
এদিন রীতি মেনে দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয়। আগের বছরের সব ধার দেনা মিটিয়ে নতুন করে ব্যবসার বছর শুরু করেন দোকানিরা। বাড়িতে বাড়িতে চলে ভালমন্দ খাওয়াদাওয়া।

পয়লা বৈশাখের জন্যই এলাহি খাওয়া। হোটেেল,রেস্তরাঁয় আজ ভালমন্দ খাওয়ার জন্য ভিড় করবেন সকলে। আজ একেবার বাঙালি থািলতে বাংলার নববর্ষকে স্বাগত জানাবেন সকলে। আমপান্না থেকে শুরু করে লুচি,আলুরদম। একের পর এক বাঙালি খাবারে সাজবে ঘরে ঘরে। কেউ ঘরে পরিবার পরিজনকে নিয়ে খাবার খাবেন। আবার কেউ
কোনও হোটেল বা রেস্তরাঁয় গিয়ে খাবার খাবেন। বিকেল হলেই দোকানে দোকানে হালখাতার ভিড়। গোটাদিন জুড়ে থাকবে কেবল বাঙািলয়ানা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+