চলতি বিধানসভা নির্বাচনে এমন কিছু ঘটল, যা মমতার রাজনৈতিক জীবনে আগে ঘটেনি!
কলকাতা, ২৮ এপ্রিল : চলতি বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রথমেই রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের তাঁর এই রাজনৈতিক জীবনে এবার যা ঘটল তা আগে কখনও ঘটেনি। কলকাতাবাসী এক নতুন ঘটনার সাক্ষী রইল। [মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবছর নির্বাচনে হেরে গেলে কী হতে পারে?]
বিধানসভা নির্বাচন ২০১৬ : পঞ্চম দফার ভোটগ্রহণ কোন কোন বিধানসভা কেন্দ্রে?
৩২ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথমবার নির্বাচনী যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে সিপিএম দল থেকে কোনও প্রার্থী নেই!

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস সবসময় বামপন্থী দল, আরও নির্দিষ্ট করে বলতে হলে সিপিএমের তীব্র বিরোধিতা ও সমালোচনা করে এসেছে। রাজ্যের প্রধান বিরোধী দলও এই বাম দল। ২০১১ সালে ৩৪ বছরের সিপিএম নেতৃত্বাধীন বাম শাসনকে মাটিতে মিশিয়ে দিয়ে ক্ষমতায় এসেছিল মমতার তৃণমূল। [বাংলার এই দীর্ঘ দৈর্ঘ্যের নির্বাচন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ধাক্কা?]
কিন্তু এবছরের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে রয়েছেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাসমুন্সি। এবারে বাম ও কংগ্রেসের জোট হওয়ায় জোট প্রার্থী হিসাবে মমতার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে দীপাকে। আর সেই কারণেই বামেদের তরফে আলাদা করে কোনও প্রার্থীকে মমতার বিরুদ্ধে দাঁড় করানো হয়নি। [বিধানসভা নির্বাচন : ভবানীপুরের লড়াইটা স্পষ্টতই 'দিদি' বনাম 'বৌদি'র]
১৯৮৪ সালে রাজনৈতিক জীবনের গোড়া থেকে ৯টি বড় নির্বাচনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছেন মমতা। প্রত্যেকবারই তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সিপিএম প্রার্থী।
একঝলকে এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী যাত্রায় সিপিএম প্রতিদ্বন্দ্বীরা
| সাল | নির্বাচন | বাম প্রার্থী | নির্বাচন কেন্দ্র | হার-জিত | |
| ১ | ১৯৮৪ | লোকসভা নির্বাচন | সোমনাথ চট্টোপাধ্যায় | যাদবপুর | জয়ী মমতা |
| ২ | ১৯৮৯ | লোকসভা নির্বাচন | মালিনী ভট্টাচার্য | কলকাতা দক্ষিণ | হেরেছিলেন মমতা |
| ৩ | ১৯৯১ | লোকসভা নির্বাচন | বিপ্লব দাসগুপ্ত | কলকাতা দক্ষিণ | জয়ী মমতা |
| ৪ | ১৯৯৬ | লোকসভা নির্বাচন | ভারতী মুখোপাধ্যায় | কলকাতা দক্ষিণ | জয়ী মমতা |
| ৫ | ১৯৯৮ | লোকসভা নির্বাচন | প্রশান্ত সূর | কলকাতা দক্ষিণ | জয়ী মমতা |
| ৬ | ১৯৯৯ | লোকসভা নির্বাচন | শুভঙ্কর চক্রবর্তী | কলকাতা দক্ষিণ | জয়ী মমতা |
| ৭ | ২০০৪ | লোকসভা নির্বাচন | রবীন দেব | কলকাতা দক্ষিণ | জয়ী মমতা |
| ৮ | ২০০৯ | লোকসভা নির্বাচন | রবীন দেব | কলকাতা দক্ষিণ | জয়ী মমতা |
| ৯ | ২০১১ | বিধানসভা উপনির্বাচন | নলিনী মুখোপাধ্যায় | ভবানীপুর | জয়ী মমতা |
{gallery-feature_1}












Click it and Unblock the Notifications