রাজ্যের সাত পুলিশকর্মী স্বাধীনতা দিবসে সম্মানিত হবেন লালকেল্লায়
রাজ্যের সাত পুলিশকর্মী স্বাধীনতা দিবসে সম্মানিত হবেন লালকেল্লায়
এবছর দিল্লির লালকেল্লায় বিভিন্ন রাজ্য থেকে ৬৪জন পুলিশ পুলিশকর্মীকে তাঁদের সাহসীকতা, কর্মের প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতার জন্য 'এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন' পুরস্কারে সম্মানিত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই তালিকায় নাম রয়েছে এরাজ্যের ৭জন পুলিশকর্মীর নাম। এরা সকলেই ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর পদ মর্যাদার।

স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বছরই স্বাধীনতা দিবসে বিভিন্ন রাজ্য থেকে একাধিক পুলিশকর্মীকে তাঁদের সাহসীকতা, কর্মের প্রতি নিষ্ঠা ও দায়বদ্ধতার জন্য 'এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন' পুরস্কারে সম্মাণিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবছরও তাই করা হচ্ছে। সাফল্যের সঙ্গে বিভিন্ন তদন্তের নিষ্পত্তি করার জন্যই তাঁদের পুরস্কৃত করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই পুরস্কারের জন্য ৬৪জন পুলিশ অফিসারকে বেছে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ইন্সপেক্টর সুবীর কর্মকার, শুক্লা সিনহা রায়, ডেনিস অনুপ লাকরা, বিজয়কুমার যাদব, সাব ইন্সপেক্টর সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, প্রদীপ পাল ও বর্ণালী সরকার। এই ৭জন পুলিশ আধিকারিক এবছর রাজ্য থেকে এই সম্মাণের জন্য নির্বাচিত হয়েছেন।
এদের কেউ রাজ্য পুলিশের সঙ্গে যুক্ত, কেউবা কলকাতা পুলিশের সঙ্গে যুক্ত। এই সাতজন কর্মকর্তা হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং মানুষ পাচারের মতো জঘন্য অপরাধগুলি খুবই দক্ষতা এবং দ্রুততার সঙ্গে তদন্ত করেছেন। রাজ্যের মানুষকে তাঁরা যেভাবে সেবা দিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের গৌরব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications