মিড ডে মিল বিতর্কে কড়া সরকার, সোম থেকে শনি বেঁধে দেওয়া হল মেনু

পশ্চিমবঙ্গ সরকার এবার কড়া নির্দেশ পাঠাল রাজ্যের স্কুলগুলিতে। স্কুলে ছয়দিনের কি কি খাবার মিড ডে মিলে ছাত্রছাত্রীদের দেওয়া হবে তার তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। এবং তা পালন করার নির্দেশ করা হয়েছে।

হুগলি স্কুলের মিড ডে মিলে নুন-ভাত খেতে দেওয়ার বিষয়টি নিয়ে সারা রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছে। এই ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে রাজ্য সরকার। অভিযোগ উঠেছে স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত সদস্যরা মিড-ডে-মিল দুর্নীতিতে জড়িত। তারাই সরকার থেকে অনুমোদন করা চাল, ডাল, ডিম সব সরিয়ে ফেলেছেন। বদলে ছাত্র-ছাত্রীদের কপালে জুটছে শুধু ফেনা-ভাত।

মিড ডে মিল বিতর্কে কড়া সরকার, সোম থেকে শনি বেঁধে দেওয়া হল মেনু

এই অবস্থা মুক্ত করতে পশ্চিমবঙ্গ সরকার এবার কড়া নির্দেশ পাঠাল রাজ্যের স্কুলগুলিতে। স্কুলে ছয়দিনের কি কি খাবার মিড ডে মিলে ছাত্রছাত্রীদের দেওয়া হবে তার তালিকা তৈরি করে দেওয়া হয়েছে। এবং তা পালন করার নির্দেশ করা হয়েছে। এই তালিকা অনুসরণ করা না হলে অন্যথায় কড়া শাস্তির ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সপ্তাহের মেনু একনজরে

  • মেনুতে সোমবার থাকবে ডাল, আলু দিয়ে সবজি এবং চাটনি।
  • মঙ্গলবার ভাত, ডাল, ডিম অথবা মাছের কারি সঙ্গে চাটনি।
  • বুধবার ভাত ডাল ও মিক্সড সবজি থাকছে।
  • বৃহস্পতিবার চাল, মাছ অথবা ডিমের কারি সঙ্গে একটি সবজি।
  • শুক্রবার ভাত, ডাল, আলু পোস্ত থাকছে মেনুতে।
  • শনিবারে থাকবে ভাত, ডাল, আলু দিয়ে সয়াবিনের তরকারি।
মিড ডে মিল বিতর্কে কড়া সরকার, সোম থেকে শনি বেঁধে দেওয়া হল মেনু

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+