'বহিরাগত' বলে আগুন নিয়ে খেলবেন না, মমতাকে সতর্ক করলেন রাজ্যপাল ধনখড়
'বহিরাগত' বলে আগুন নিয়ে খেলবেন না, মমতাকে সতর্ক করলেন রাজ্যপাল ধনখড়
দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বহিরাগত শব্দ ব্যবহার করা মুখ্যমন্ত্রীর সাজে না। ভারতে একটাই সংবিধান। সেটাই মেনে চলেন সকলে। আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী। পাল্টা তোপ ধনখড়ের। ভারতের নাগরিক দেশের যেকোনও প্রান্তে যেতে পারেন। তাঁরা কখনও বহিরাগত হতে পারেন না।

বহিরাগত রাজনীতি
একুশের ভোেটর দায়িত্বে বাংলার বাইরের পাঁচ নেতাকে বহাল করেছেন অমিত শাহ। বিজেপির এই পঞ্চপাণ্ডবকে বহিরাগত বলে আক্রমণ করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। একাধিক সভায় তিনি প্রকাশ্যে বলেছেন, বাইরে থেকে লোক পাঠিয়ে রাজ্যে ভোট করাতে চাইছে বিজেপি। তারা বহিরাগত। বাংলার মানুষের মনের কথা তাঁরা বুঝতে পারেন না। যাঁরা বাংলা বলতে পারেন না তাঁরা বাংলায় ভোট করাতে এসছেন বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বহিরাগত শব্দ নিয়ে জোর রাজনীিত শুরু হয়েছে বাংলায়।

বিজেপির পাল্টা আক্রমণ
শাসক দলের এই বহিরাগত তকমার পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেছেন, বাংলার উন্নয়নে অবাঙালিদের অবদানই বেশি। ব্রিটিশ আমোল থেকেই বাংলার উন্নয়নে কাজ করেছে বাঙালিরা। কাজেই যাঁদের বহিরাগত বলা হচ্ছে তাঁরাই সোনার বাংলা গড়বে বলে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ।

আগুন নিয়ে খেলছেন মমতা
রাজ্যে একাধিক ক্ষেত্রে এই বহিরাগত শব্দ ব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন ভারত এক দেশ এক নাগরিক। এখানে একজন ভারতীয় নাগরিক দেশের যেকোনও প্রান্তে যেতে পারেন তাঁকে বহিরাহত বলা উচিত নয়। আগুন নিয়ে খলছেন মুখ্যমন্ত্রী। এতে হিতে বিপরিত হবে। যাঁরা নির্বাচনের কাজে রাজ্যে আসছেন তাঁরাও ভারতের নাগরিক বহিরাগত নন। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে সংযত থাকার বার্তা গিয়েছেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার ঘটনার প্রতিবাদে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছেন রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এই ধরনের ঘটনা আর বরদাস্ত করা হবে না। যেধরনে মন্তব্য রাজ্যপাল ও অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন তা অত্যন্ত নিন্দনীয় বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী সাংবাধানিক দায়িত্ব না মানলে তাঁর দায়িত্ব শুরু হবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জগদীর ধনখড়।












Click it and Unblock the Notifications