নন্দীগ্রামে রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি, দিয়ে পাশে দাঁড়াল রাজ্য সরকার
নন্দীগ্রামে রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি, দিয়ে পাশে দাঁড়াল রাজ্য সরকার
নন্দীগ্রামে রিটার্নিং অফিসারকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে বিশেষ নিরাপত্তা দিল রাজ্যসরকার। নির্বাচন িকমিশনের নির্দেশ মেনেই এই নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রিটার্নিং অফিসারের বাড়িতেই নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

নন্দীগ্রামে পরাজয় মমতার
বাংলায় বিপুল ভোটে জয়ী হলেও নন্দীগ্রামে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায়১লক্ষেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা। ভোটের আগে তৃণমূল কংগ্রেস নেত্রীকে ১লক্ষের বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই চ্যালেঞ্জ জিততেই তিনি গণনায় কারচুপি করিয়েছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

নন্দীগ্রামে নিয়ে আদালতে যাবেন মমতা
নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। রিটার্নিং অফিসারকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেছেন নন্দীগ্রাম পুনর্গণনার দাবি জানানো হবে। এই নিয়ে তিনি আদালতে যাবেন বলেও জানিয়েছেন মমতা। ইতিমধ্যেই কমিশনে পুনর্গণনার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও কমিশন সেই আর্জি খারিজ করে দিয়েছে।

রিটার্নিং অফিসারকে বিশেষ নিরাপত্তা
নন্দীগ্রামের ভোট গণনার দায়িত্বে িযনি ছিলেন তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাই তাঁকে সুরক্ষা দিতে এগিয়ে এল রাজ্য সরকার। নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের বাড়িতে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
কমিশনের নির্দেশেই তা মোতায়েন করা হয়েছে বলে জানাগিয়েছে। রিটার্নিং অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণ বাঁচানোর জন্য এসএমএস পাঠিয়েছিলেন বলে প্রকাশ্যেই সেই এসএমএস দেখিয়েছিলেন মমতা।

নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট
নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইটে জিতে গিয়েছে বিজেপি। নন্দীগ্রামে মমতাকে হারাতে শুভেন্দুকে দাঁড় করিয়েছিল বিজেপি। তাতে জয় হয়েছে বিজেপিরই।বাংলা জয় হয়েও এককথায় নন্দীগ্রামে মুখ পুড়েছে তৃণমূল কংগ্রেসের।












Click it and Unblock the Notifications