ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে শিক্ষা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার! ক্যাম্প করার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা রাজ্যের

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ড থেকে শিক্ষা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকাপ্রদানকারীদের শরীরে কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া হয়েছে কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসি

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ড থেকে শিক্ষা নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকাপ্রদানকারীদের শরীরে কোনও পার্শ্ব-প্রতিক্রিয়া হয়েছে কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, ভুয়ো ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য দফতরকে আরও কড়া হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে ফিরহাদের হাকিমের বার্তা, দয়া করে কষ্ট করে গিয়ে পুরসভার অনুমোদিত ক্যাম্প থেকেই করোনার টিকা নিন। কিংবা বিভিন্ন সরকারি হাসপাতাল ছাড়া কোথাও টিকা না নেওয়ার আবেদন পুরসভার তরফে।

শিবির করা নিয়ে আরও কড়া

শিবির করা নিয়ে আরও কড়া

কার্যত এরপরেই এই বিষয়ে আরও কড়া হতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প করার ক্ষেত্রে আরও কড়া হচ্ছে স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কার্যত শিবির করা নিয়ে আরও হতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। এবার থেকে স্বেচ্ছাসেবী সংস্থা অথবা কোনও বেসরকারি সংস্থা যদি ভ্যাকসিন নিয়ে কোনও ক্যাম্প করতে চযায় তাহলে সংশ্লিষ্ট পুরসভার অনুমতি লাগবে। এই তালিকার মধ্যে রয়েছে বেসরকারি হাসপাতালও। ফোন নম্বর সহ যাবতীয় তথ্য জানালে তবে মিলবে অনুমতি। এছাড়াও কী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোথা থেকে পাওয়া গিয়েছে সমস্ত কিছু তথ্য জানাতে হবে।

সমস্ত জেলাতে পাঠানো হচ্ছে নির্দেশিকা

সমস্ত জেলাতে পাঠানো হচ্ছে নির্দেশিকা

গোটা রাজ্যে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হচ্ছে। প্রত্যেক পুরসভা, জেলাশাসক সহ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করে চিঠি পাঠানো হচ্ছে স্বাস্থ্য দফতরের তরফে। শুধু তাই নয়, এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকাও পাঠানো হচ্ছে।

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর

ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর থেকে আজ থেকে হঠাত করে অসুস্থ হয়ে পড়েন মিমি চক্রবর্তী। আরও বেশ কয়েকজন বিভিন্ন ধরনের অসুস্থতার বিষয় উল্লেখ করেছেন। অন্যদিকে দেবাঞ্জনকে জেরা করে জানা গিয়েছে যে, প্রায় ২০০ এরও বেশি মানুষকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছেন তারা। ইতিমধ্যে তাঁদের মধ্যে বেশ কয়েকজনের সন্ধান পাওয়া গিয়েছে। বাকিদের খোঁজে ক্যাম্প চালু করা হয়েছে। সেখানে এই ভ্যাকসিন নেওয়ার পর কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সে বিষয়ে পরীক্ষা করা হবে। অন্যদিকে এই ঘটনার পরে ভুয়ো ভ্যাকসিন নেওয়া রোগীর উপর সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে।

চার সদস্যের কমিটি

চার সদস্যের কমিটি

এই ঘটনায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তাঁর। জানা গিয়েছে, ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর থেকে রোগীদের শরীরে কী প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখতে ৪ সদস্যের একটি কমিটি তৈরি করল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি এই কমিটি টিকাপ্রাপ্তদের শরীরে কী প্রভাব পড়েছে টা খতিয়ে দেখবে। পাশাপাশি আগামিদিনে তাঁদের ভ্যাকসিন দেওয়া যায় কিনা সে বিষয়েও সরকারকে তথ্য দিতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+