প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী, করোনায় আক্রান্ত ছিলেন তিনি
প্রয়াত বাম নেতা শ্যামল চক্রবর্তী, করোনায় আক্রান্ত ছিলেন তিনি
করোনা সংক্রমিত হয়ে মারা গেলেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। গত সপ্তাহ থেকেই তিনি পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মেয়ে ঊষসী চক্রবর্তী টুইট করে বাবার করোনা আক্রান্ত হওার খবর জানিয়েছিলেন। প্রয়াত নেতার খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত কয়েকদিনে রাজ্যে তিন বাম নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শ্যামল চক্রবর্তীর প্রয়ানে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

১ অগাস্ট থেকে ভেন্টিলেশনে ছিলেন তিনি। নিউমোনিয়ার সঙ্গে শ্বাসকষ্ট ছিল। পরে করোনা ভাইরাসেও আক্রান্ত হন তিনি। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি ছিলেন তিনি। বামফ্রন্ট আমলে রাজ্যের পরিবহণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। রাজ্যসভার সাংসদ পদেও ছিলেন শ্যামল চক্রবর্তী। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে মারা যান তিনি।
বর্ষীয়ান বাম শ্রমিক নেতার প্রয়ানে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। শ্যামলদার প্রয়াণে বড় ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শোক প্রকাশ করেছেন তৃণমূলে কংগ্রেসের মহাসচিপ পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications