বাংলাকে শিল্পবান্ধব করাই লক্ষ্য! বাণিজ্য সম্মেলনের আগে মুম্বই পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা

বাংলাকে শিল্পবান্ধব করাই লক্ষ্য! বাণিজ্য সম্মেলনের আগে মুম্বই পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা

টানা তৃতীয়বার বাংলার ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কুর্সিতে বসার হ্যাটট্রিক করেই তিনি ফের রাজ্য বিনিয়োগ টানতে তৎপর। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন করার পাশাপাশি তিনি এবার দেশের বাণিজ্যনগরীর দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী মাসেই মুম্বই সফরে যাচ্ছেন বলে, সূত্রের খবর।

দিল্লির পরই নজর মুম্বইয়ে

দিল্লির পরই নজর মুম্বইয়ে

বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর শনিবারই দ্বিতীয়বারের জন্য রাজধানী দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিল বিকেলেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। রাজধানীতে তাঁর সঙ্গে বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মমতার দিল্লি সফর চলাকালীন বিরোধী রাজনীতি কোনদিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এরপর তিনি মুম্বই সফরে যাবেন।

দিল্লি সফরের প্রাক্কালেই মুম্বইয়ের প্রস্তাবনা

দিল্লি সফরের প্রাক্কালেই মুম্বইয়ের প্রস্তাবনা

মমতার দিল্লি সফরের প্রাক্কালেই তাঁর মুম্বই সফরের প্রস্তাবনা তৈরি হয়ে গেল। রাজ্যে শিল্প বিনিয়োগ টানতে ২০২২-এর ২০ ও ২১ এপ্রিল বাণিজ্য সম্মেলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই তিনি মুম্বই সফরে যাচ্ছেন রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্য নিয়ে। দেশের বাণিজ্যনগরী মুম্বই। এখান থেকে তিনি শিল্পপতিদের যেমন আমন্ত্রণ জানাবেন বাণিজ্য সম্মেলনে, তেমনই তিনি বিনিয়োগ বার্তাও দেবেন দেশের শিল্পপতিদের উদ্দেশ্যে।

রাজ্যে বিনিয়োগ টানতে মুম্বই পাড়ি!

রাজ্যে বিনিয়োগ টানতে মুম্বই পাড়ি!

বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমেছে। সেই কারণেই বাণিজ্যে জোর দিতে এবার দেশের শিল্পপতিদের পাশাপাশি বিদেশের শিল্পপতিদের টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার প্রকোপের কারণে দু-বছর বাণিজ্য সম্মেলন করতে পারেননি তিনি। এবার রাজ্যে বিনিয়োগ টানতে আয়োজিত হবে সম্মেলন। ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফর তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাজ্যে বিনিয়োগ টানার প্রচার ও পরিকল্পনা

রাজ্যে বিনিয়োগ টানার প্রচার ও পরিকল্পনা

একুশের নির্বাচনে জিতে তৃণমূল ক্ষমতায় আসার পর জোর দিয়েছে শিল্পায়নে। কর্মসংস্থানের উপরও বিশেষ জোর দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা। সে কারণে রাজ্যে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাথায় রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও বাণিজ্য সম্মেলনের আগে রাজ্যে বিনিয়োগ টানার প্রচার ও পরিকল্পনা করছেন।

বাংলাকে শিল্পবান্ধব করে তুলতে পথের সন্ধান

বাংলাকে শিল্পবান্ধব করে তুলতে পথের সন্ধান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আগামী বছরের এপ্রিলে দুদিনের বিশ্ব-বাংলা বাণিজ্য সম্মেলনের আগে মুম্বইয়ে গিয়ে দেশের শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসতে। এই আলোচনা থেকে পরামর্শ নিতে চান শিল্পপতি তথা দেশের পুঁজিপতিদের। বাংলাকে শিল্পবান্ধব করে তুলতে কোন পথে এগোতে হবে তার একতটা রুপরেখা তৈরি করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই তিনি মুম্বই যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি বাংলার জন্য বিনিয়োগ টানার রাস্তা তৈরি করবেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+